Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ নওগাঁয় আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে তর্কে না জড়ানোর অঙ্গীকার
বিভাগীয় সংবাদ রাজশাহী

নওগাঁয় আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে তর্কে না জড়ানোর অঙ্গীকার

By Shamim Rezaজুলাই 8, 20212 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা ফুটবল। আর এই ফুটবল নিয়ে তর্ক-বিতর্কের যেন শেষ নেই। বিশেষ করে সেটা যদি হয় ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যে, তাহলে তো আর কথাই নেই। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে দুই দলের সমর্থকদের মারপিটের ঘটনাও ঘটেছে। তবে নওগাঁয় আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে তর্কে জড়াবে না এমন অঙ্গীকার করে ২০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করেছে এক ব্রাজিল সমর্থক।

বর্তমানে কোপা আমেরিকান টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা-ব্রাজিল। সেমিফাইনালের ম্যাচ থেকে আমাদের দেশে এই দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা গেছে। কথা কাটাকাটির সঙ্গে মারামারিতেও লিপ্ত হচ্ছেন ফুটবল সমর্থকরা। সর্বশেষ নওগাঁর নিয়ামতপুরে সেই রকমই একটি সংবাদ ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে ভাইরাল হয়েছে।

আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে তর্কে জড়াবে না বলে স্ট্যাম্পে স্বাক্ষর করেছেন এক ব্রাজিল সমর্থক। স্ট্যাম্পে লেখা ওই ব্রাজিল সমর্থক হলেন নিয়ামতপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল বাকি। গত মঙ্গলবার তার ফেসবুক আইডিতে ২০ টাকার স্টাম্পের উপর নিজ হাতের লেখা অঙ্গীকারনামা পোষ্ট করেন। মুহূর্তে তা ভাইরাল হয়।

একইসাথে বুধবার বিকেলে নিয়ামতপুর উপজেলা সদরের একটি সংগীত একাডেমীতে সংবাদ সম্মেলন করে সেই বিষয়টি আরও নিশ্চিত করেন আব্দুল্লাহ আল বাকি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি আব্দুল্লাহ আল বাকি, নিয়ামতপুর, নওগাঁ। আমি ২০ টাকা মূল্যের স্ট্যাম্পে লিখিতভাবে এই মর্মে অঙ্গীকার করছি যে, এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকব, ততদিন আর্জেন্টিনা দলের কোনো সমর্থকের সঙ্গে তর্কে জড়াব না। কারণ ওরা কোনো যুক্তিই বোঝে না। এদের আসল উদ্দেশ্য তর্কে জয়লাভ করা, খেলায় নয়।’

ওই অঙ্গীকারনামায় নিজের সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিও যুক্ত করেন আল বাকি। সাক্ষী হিসেবে রেখেছেন আশিকুজ্জামান নামের আরেক ব্রাজিল সমর্থককে। পরে পরিচিত আর্জেটিনা সমর্থকদের কাছে স্ট্যাম্পের ফটোকপি বিলিও করেন। পোস্ট করেছেন নিজের ফেসবুক আইডিতে।

তিনি আরও বলেন, ছাত্র রাজনীতির সহযোদ্ধা, বন্ধুবান্ধব, আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক থাকলেও ফুটবল খেলার সময় এলে তাদের সঙ্গে মতবিরোধ তৈরি হয়। বার বার বোঝানোর পরেও ব্যর্থ হয়ে আমার এই অঙ্গীকারনামা। যাতে করে আর কখনো তাদের সঙ্গে আমার তর্কে জড়াতে না হয়। তাই এই বিষয়টিই যুক্তি সহকারে বোঝানোর চেষ্টা করেছি আমার সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুদের। এটি অনেকের কাছে পাগলামি মনে হলেও ফুটবলপ্রেমী বা সমর্থকদের জন্য এটি সঠিক কাজ বলে মনে করেন আব্দুল্লাহ আল বাকি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বগুড়া

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

জুন 11, 2026
ব্রাজিল সমর্থক

ব্রাজিল সমর্থক দুধ গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন

জুন 11, 2026
নিকুঞ্জ

অবশেষে দখলমুক্ত নিকুঞ্জের মাঠ: মাঠে ফিরল শিশুদের হাসি

জুন 11, 2026
Latest News
বগুড়া

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ব্রাজিল সমর্থক

ব্রাজিল সমর্থক দুধ গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন

নিকুঞ্জ

অবশেষে দখলমুক্ত নিকুঞ্জের মাঠ: মাঠে ফিরল শিশুদের হাসি

মাদক

নোয়খালীতে মাদক নিয়ে প্রতিবাদ করায় ছাত্রকে কুপিয়ে হত্যা

বৃদ্ধা

গুরুদাসপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ঘর থেকে মরদেহ উদ্ধার

বাসস্ট্যান্ড

ভৈরব বাসস্ট্যান্ডে দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়কে চরম দুর্ভোগ

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ইটভাড়া’ নিয়েছিল এলজিইডি

Natore

হাসপাতালে সন্তানের চিকিৎসা করাতে এসে মা ধর্ষিত, গ্রেফতার ৩

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হলেন মিন্টু

বিএনপি নেতা আটক

মধ্যরাতে পরকীয়া প্রেমিকার ঘরে বিএনপি নেতা আটক, দল থেকে বহিষ্কার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa