Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি নওগাঁয় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের ৪টি মূর্তি উদ্ধার
অপরাধ-দুর্নীতি বিভাগীয় সংবাদ রাজশাহী

নওগাঁয় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের ৪টি মূর্তি উদ্ধার

By Hasan MajorNovember 7, 2019Updated:November 7, 20191 Min Read

উদ্ধার

Advertisement
জুমবাংলা ডেস্ক: নওগাঁয় চোরাচালান বিরোধী টাস্কফোর্সের অভিযানে চারটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)। খবর ইউএনবি’র।

বৃহস্পতিবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নওগাঁ-১৬ ব্যাটালিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম আরিফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, মূল্যবান কিছু মূর্তি দেশের বাইরে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারী চক্রের সদস্যরা বুধবার রাতে সদর উপজেলার বর্ষাইল গ্রামে মিলিত হয়েছেন এমন সংবাদ পায় বিজিবি। ওই তথ্যের ভিত্তিতে ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম আরিফুল ইসলাম ও নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিএম তারিক-উজ- জামান ও নওগাঁ সদর থানা পুলিশের নেতৃত্বে বুধবার রাত ১২টার দিকে ওই গ্রামে বিশেষ অভিযান চালানো হয়।

এ সময় হাবিবুর রহমান নামের এক ব্যক্তির বাড়ির পাশে খোলা জায়গা থেকে কষ্টিপাথরের চারটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চারটি মূর্তির ওজন ১০০ কেজি ৮৫০ গ্রাম। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

তিনি আরও বলেন, মূর্তিগুলো বিদেশে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা বর্ষাইল গ্রামে একত্রিত হয়েছিলেন। অভিযানের সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক একেএম আহসান হাবিব, নওগাঁ সদর থানার পরিদর্শক(অপারেশন) তাজমিলুর রহমান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
পানিবন্দি লাখো মানুষ

বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে পানিবন্দি লাখো মানুষ

July 9, 2026
Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

July 9, 2026
Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

July 9, 2026

Latest News

পানিবন্দি লাখো মানুষ

বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে পানিবন্দি লাখো মানুষ

Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa