জুমবাংলা ডেস্ক: নওগাঁ জেলায় আজ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ৯টায় জেলা প্রশসাকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান।

Advertisement
বক্তাগণ ওষুধ, চিকিৎসা সামগ্রী চিকিৎসকদের ফিস ভোক্তাদের সহনশীল পর্যায়ে রাখাসহ আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে রাখার আহবান জানান। প্রয়োজনে বেশী বেশী মোবাইল কোর্ট পরিচালনার উপর গুরুত্ব দেয়া হয় আলোচনা সভায়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



