জুমবাংলা ডেস্ক: নওগাঁ জেলায় পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় প্রদর্শনী প্লটভুক্ত কৃষকদের মধ্যে বিনামূুল্যে সার, বীজ এবং বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার বেলা সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি চত্বরে এসব কৃষকের মাঝে বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ। এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রত্যেক কৃষককে ঢ়েড়স, লালশাক, করলা, মিষ্টি লাউ, ধনিয়া, মূলা, ডাটা, পেপে, পালংশাক, গিমা কলমী, বেগুন, বারোমাসী ডাটা, হাইব্রিড মরিচ, দেশী লাউ, চাল কুমড়া এবং পুঁইশাক-এর বীজ বিতরণ করা হয়েছে।
এ ছাাড়ও প্রত্যেক কৃষককে ভার্মি কম্পোষ্ট সার, ইউরিয়া, ডিএপি, এমওপি সার, পানি সেচ দেয়ার ঝাঁঝড়ি এবং বেড়া দেয়ার জন্য নেট বিনামূুল্যে বিতরণ করা হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শামসুল ওয়াদুদ বলেছেন বর্তমান সরকার কৃষিতে সকল মানুষকে স্বয়ংসম্পূর্ণ করতে কৃষি এবং কৃষকের উন্নয়নে ব্যপক কর্মসূচি গ্রহণ করেছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



