শুভব্রত দত্ত, বাসস: কোনও প্রকার আর্থিক অনুদান বা প্রকল্প পাশের অপেক্ষা না করে নিজস্ব অর্থায়নে নগরবাসীর সার্বিক উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নাগরিক উন্নয়নে নগরীর বর্ধিত এলাকা “সাউথ এ্যাপোলো হাসপাতাল” সংলগ্ন পানির নতুন সংযোগ লাইন স্থাপনের কাজ চলমান রয়েছে। একই সাথে ধর্মপ্রান মুসল্লীদের ধর্মীয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করতে “বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম ইমাম ভবন”-এর কাজ দ্রƒত এগিয়ে চলছে।
এছাড়াও বরিশাল সিটি কপোরেশনের সীমনা বৃদ্ধি করা, নদীর তীরে পর্যটন শিল্প, শহর রক্ষা বাঁধ এবং আধুনিক নৌ-যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা, নগর অঞ্চলে জলবায়ু পরিবর্তন ও অভিযোজন মোকাবেলায় শহর রক্ষা বাঁধ, সমন্বিত রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা এবং নগরীর বস্তি’বাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছে বিসিসি।
এবিষয়ে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)-এর প্রধান নিবার্হী কর্মকর্তা সৈয়দ ফারুক আহম্মেদ বলেন, বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নির্বাচিত হওয়ার পর নগরীতে বেশ কিছু রাস্তা, ড্রেন, ব্রিজ, কালভার্ট ও অন্যান্য ভৌত অবকাঠামো নির্মাণ কাজ জরুরী ভিত্তিতে টেকসই সংস্কার করা হয়েছে। আর এ নির্মাণ কাজে আনা হয়েছে আমূল পরিবর্তন।
এ প্রসঙ্গে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)-এর মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, আমি জনগণের ভোটে মেয়র নির্বাচিত হয়েছি। আমি চাই জনগণকে সাথে নিয়ে কাজ করতে। নগর বাসির সহযোগীতায় বরিশাল নগরীকে একটি আধুনিক মডেল নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
তিনি বলেন, বরিশাল নগরীকে আধুনিক মডেল নগরী হিসেবে গড়ে তুলতে বেশ কিছু প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আশা করছি, খুব শিগগিরই সেগুলোর অনুমোদন হয়ে যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



