Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নজরুলের কুরআন তেলাওয়াতে মুগ্ধ হতেন এলাকাবাসী, এখন শিকলবন্দি
ঢাকা বিভাগীয় সংবাদ

নজরুলের কুরআন তেলাওয়াতে মুগ্ধ হতেন এলাকাবাসী, এখন শিকলবন্দি

By iNews DeskJune 26, 20212 Mins Read

নজরুলের কুরআন তেলাওয়াতে মুগ্ধ হতেন এলাকাবাসী, এখন শিকলবন্দি

Advertisement
নজরুল ইসলাম। বয়স ৪০ বছর। অসচ্ছল ও দরিদ্র পরিবারে জন্ম নেয়া নজরুল পড়াশোনাতে ছিলেন অদম্য মেধাবী। শুধু তাই নয়, ছিলেন কোরআনে হাফেজও। তার সুমধুর কণ্ঠের আজান আর কোরআন তেলাওয়াতে মুগ্ধ হতেন এলাকাবাসী। কিন্তু ২০ বছর ধরে মানসিক ভারসাম্য হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। নজরুলের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার নতুন বান্দুরা গ্রামে। ২০ বছর ধরে শিকলবন্দি হয়ে জীবন যাপন করছেন তিনি।

এলাকাবাসী জানান, হঠাৎ করে মানসিকভাবে ভেঙে পড়েন নজরুল।

আসক্ত হন নেশায়। এক পর্যায়ে ২০০১ সালের দিকে তিনি পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। অসচ্ছল পরিবার চিকিৎসা করাতে না পারায় শিকলবন্দি এখন তার জীবন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে নজরুল দ্বিতীয়। বাবা আয়নাল দেওয়ান ও মা নবীজা বেগম ছেলের চিকিৎসার জন্য চেষ্টা চালিয়ে গেছেন জীবনের শেষ অধ্যায় পর্যন্ত। তবে সুফল মেলেনি। তারা মৃত্যু বরণের পর মানসিক ভারসাম্যহীন নজরুলের দায়িত্ব পরে দুই বোনের ওপর। ইচ্ছা থাকার পরও আর্থিক সংকটে উন্নত চিকিৎসা করাতে পারছেন না পরিবারটি।

সরজমিন দেখা যায়, ভাঙাচোরা টিনের চালার একটি ঘরের বারান্দায় শিকল পায়ে মাটিতে বসে আছেন নজরুল। শরীরে শুধু প্যান্ট ছাড়া আর কোনো কাপড় নেই। ঘরের ভেতরেই গোসল ও টয়লেটের ব্যবস্থা। তবে ঘরটি কাঁচা হওয়ায় গোসলের পর পুরো ঘর কাদা হয়ে যায়। এ ছাড়া ঘরটি ভাঙা হওয়ায় শীতকালে ঠা-ায় কষ্ট পেতে হয় তাকে। ২০ বছরেও নজরুলের কাছে পৌঁছেনি প্রতিবন্ধী ভাতা বা সরকারি কোনো সুযোগ-সুবিধা।

তবে পরিবারের আশা, সুচিকিৎসা পেলে হয়তো নজরুল স্বাভাবিক জীবন ফিরে পেতে পারে। এ জন্য তারা সরকার ও সমাজের দায়িত্বশীলদের এগিয়ে আসার আহবান জানান।

নজরুলের বড় বোন কোহিনুর বেগম বলেন, অর্থের অভাবে পুরোপুরিভাবে চিকিৎসা করাতে না পেরে ভাইকে শিকলে বেঁধে রাখতে হচ্ছে। আমার মেয়ে আঁখি এখন তার মামার দেখাশোনা করে। সরকারিভাবে আমাদের কোনো ভাতাও দেয়া হয়নি।

তিনি সরকারি সহায়তা চান ভাইয়ের চিকিৎসার জন্য। ছোট বোন শাহিনুর বেগম বলেন, আমরা গরিব মানুষ। বাবাও মইরা গেছে অনেক আগে। মা পাগল ভাইটারে নিয়া অনেক কষ্ট করেছে। মাইনসের বাড়ি বাড়ি কাজ কইরা ভাইয়ের চিকিৎসা করাইছে। দুই মাস আগে মা-ও মইরা গেল। ভাইরে কে দেখবে, ওর যে কী হইব আল্লায় জানে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa