Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ক্রিকেট (Cricket) নতুন দায়িত্বে ক্রিকেটার আশরাফুল
ক্রিকেট (Cricket) খেলাধুলা বিভাগীয় সংবাদ

নতুন দায়িত্বে ক্রিকেটার আশরাফুল

By Sibbir OsmanOctober 4, 20212 Mins Read

নতুন দায়িত্বে ক্রিকেটার আশরাফুল

Advertisement
স্পোর্টস ডেস্ক: ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশার বংশবৃদ্ধি রোধে কিশোরগঞ্জে ছাত্রছাত্রীদের মাঝে প্রচারণা চালিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম। এ সময় আশরাফুলের সাথে গ্যালারির পরিচিত মুখ টাইগার সোয়েব উপস্থিত ছিলেন। ছাত্র-ছাত্রীরা জাতীয় দলের সাবেক এই তারকা এবং টাইগার সোয়েবকে পেয়ে উল্লাসে ফেটে পড়ে।

‘সুখী কিশোরগঞ্জ’ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু রোধে কিশোরগঞ্জ-এর দ্বিতীয় বছরের সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেন তারা।

আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশরাফুল জেলা শহরের এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গল্পের ছলে ডেঙ্গুর ভয়াবহতা ও এডিস মশা থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় তা তুলে ধরেন। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে ১০টি করে ডেঙ্গু বিষয়ক প্রচারপত্র দেওয়া হয় মানুষের মাঝে বিলি করার জন্য। শিক্ষার্থীরা ক্রিকেটার আশরাফুলের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে তারাও ডেঙ্গু রোধে কাজ করার অঙ্গীকার করে।

ডেঙ্গু প্রতিরোধমূলক ব্যতিক্রমধর্মী এ প্রচারণা ও আলোচনা সভায় এসভি সরাকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম আব্দুল্লাহ, ডেঙ্গু রোধে কিশেরগঞ্জ উদ্যোগের সমন্বয়কারী জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদুল হক লাভলু, জহিরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. খালেকুল ইসলাম ববি, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদুর রহমান জনি, বিজ্ঞান একাডেমির পরিচালক মনিরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

পরে আশরাফুল কিশোরগঞ্জ পৌরসভা মিলনায়তনে ডেঙ্গু প্রতিরোধমূলক এক পরামর্শ সভায় যোগ দেন। ওই পরামর্শ সভায় ডেঙ্গু বিশেষজ্ঞ, জনপ্রতিনিধিসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সভায় মূল নিবন্ধ পাঠ উপস্থাপন করেন ডেঙ্গু বিশেষজ্ঞ ও কীটতত্ববিদ অধ্যাপক ড. কবিরুল বাশার।

এ বিষয়ে প্রশ্ন করা হলে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, আমার জানা মতে, করোনা মহামারি মাঝে ডেঙ্গুতে অনেক লোক মারা গেছে। আমরা একটু পরিচ্ছন্ন না থাকার কারণে, সচেতন না হওয়ার কারণে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হয়েছে। অনেকে হাসপাতালে সিট পাচ্ছে না, চিকিৎসা পাচ্ছে না। এই কারণেই আমরা ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করতে প্রচার-প্রচারণা নেমেছি। আজ কিশোরগঞ্জের শিক্ষার্থীদের মাঝে প্রচারণা চালিয়েছি। সবাই সচেতন হলে, এডিস মশার বাসস্থানগুলো ধ্বংস করতে পারলে আশা করি ডেঙ্গু নিয়ন্ত্রণ কঠিন হবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

June 25, 2026
সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

June 25, 2026
অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

June 25, 2026

Latest News

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa