Advertisement

স্পোর্টস ডেস্ক : ২০১৯ সালের সকল বাধা অতিক্রম করে ২০২০ সালকে স্বাগত জানিয়েছে দেশের মানুষ। নতুন বছরে গেল বছরের দুঃখ-হতাশা ভুলে সামনে এগিয়ে যেতে হবে। নতুন বছরকে সফল করতে মানুষ নতুন নতুন কর্মসূচি সাজিয়েছে। নতুন বছরে মানুষের মতো ক্রিকেটেও আছে নতুন নতুন সূচি। ২০২০ সালে ক্রিকেটে সবচেয়ে বড় সূচি অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপ। এশিয়ার দেশগুলোর জন্য আরকেটি বড় আসর এশিয়া কাপ। সূচি অনুযায়ী, টি-টুয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ কাছাকাছি সময়ে হবে। বিশ্বকাপের আগে অনুষ্ঠিত হবে বলে এশিয়া কাপ নিয়ম অনুযায়ী, ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আয়োজন করা হবে।

নতুন বছরে বড় এই দুই ক্রিকেট ইভেন্ট ছাড়াও সাতটি সিরিজ খেলবে বাংলাদেশ দল।  এরমধ্যে ওয়ানডে সিরিজ মাত্র একটি। তাও ২০২০ সালের শেষ দিকে। আর ওয়ানডে, টেস্ট এবং টি-টুয়েন্টি মিলিয়ে পূর্ণাঙ্গ সিরিজ কেবল একটি আয়ারল্যান্ডে। বাকি সিরিজ টেস্ট এবং টি-টুয়েন্টির। তাহলে জেনে নেয়া যাক ২০২০ সালে বাংলাদেশ দলের ম্যাচ সূচি।

বাংলাদেশ দলের ২০২০ সালের সূচি :

জানুয়ারি- ফেব্রুয়ারি : বাংলাদেশ দলের পাকিস্তান সফর- দুইটি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টি

মার্চ : জিম্বাবুয়ের বাংলাদেশ সফর- একটি টেস্ট ও পাঁচটি টি-টুয়েন্টি

মে : বাংলাদেশের আয়ারল্যান্ড সফর- একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি

জুন : অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর- দুইটি টেস্ট

আগস্ট : বাংলাদেশের শ্রীলঙ্কা সফর- তিনটি টেস্ট

সেপ্টেম্বর : নিউজিল্যান্ডের বাংলাদেশ সফর- দুইটি টেস্ট

সেপ্টেম্বর-অক্টোবর : এশিয়া কাপ

অক্টোবর : অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর- তিনটি টি-টুয়েন্টি

অক্টোবর : বিশ্বকাপ (বাছাইপর্ব উতরানো সাপেক্ষে)

ডিসেম্বর : শ্রীলঙ্কার বাংলাদেশ সফর-তিন ওয়ানডে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.