
প্রতিবেশীদের দাবি, স্বামী মনোজিৎ দাস মাটির মানুষ। কোনও কিছুতেই কখনও বাধা দেন না তিনি। তার ফলে দাম্পত্য সম্পর্ক দিব্যি চলছিল। বছর ষোলোর এক পুত্রসন্তানও রয়েছে দু’জনের। একদিন আচমকাই সেই সংসারে এসে হাজির হন কোচবিহারের পরিতোষ মণ্ডল। তারপরই স্বামী জানতে পারেন সোমা এবং পরিতোষের ঘনিষ্ঠতার কথা। কিছু বুঝে ওঠার আগেই কৌশিকি অমাবস্যার দিন বাড়ির পাশে মন্দিরে যান সোমা এবং পরিতোষ। সেখানেই দ্বিতীয়বার বিয়েও করেন সোমা। বাড়ি ফিরে আসার পর সোমার দ্বিতীয়বার বিয়ের কথা জানতে পারেন তার প্রথম স্বামী মনোজিৎ। জোর করে পরিতোষকে সঙ্গে নিয়ে মনোজিতের বাড়িতেই থাকতে শুরু করে সোমা।
অভিযোগ, শুধু থাকাই নয় স্বামীর উপর ক্রমাগত অত্যাচার করত সে। খেতে না দেওয়া, মারধরের মতো ঘটনা লেগেই থাকত বলেও অভিযোগ। শনিবার সকালে সোমা এবং পরিতোষকে আটক করে পুলিশ। -সংবাদ প্রতিদিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



