জুমবাংলা ডেস্ক: স্কুল-কলেজ, মাদ্রাসার মতো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদেরও নতুন শপথবাক্য পাঠ করানোর বিষয়ে দিক-নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর। এখন থেকে শিক্ষার্থীদের এই নতুন শপথবাক্য পাঠ করতে হবে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলামের সই করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে।

আদেশে জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভাগীয় উপ-পরিচালকদের প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিনের সমাবেশে জাতীয় সংগীত পরিবেশনের পর নতুন শপথ পাঠ করানোর নির্দেশ দেয়া হয়েছে।

Advertisement

যে শপথবাক্য পাঠ করতে হবে: ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।’

এইচএসসির ফলপ্রকাশ নিয়ে বড় সুখবর

‘আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহীদদের রক্ত বৃথা যেতে দেবো না। দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলবো। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.