Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকার ধামরাইয়ের বিলকেষ্টি গ্রামে নতুন বউয়ের জন্য শাড়ি কিনতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাল আশরাফুল ইসলাম আশু (২৫)।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ভাড়ায়চালিত মোটরসাইকেলযোগে দুই যাত্রী ও চালকসহ তিনজন উপজেলার কালামপুর বাজারে যাওয়ার পথিমধ্যে নওগাঁও নামক স্থানে একটি মাটিবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে এ দুর্ঘটনাটি ঘটে।

পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে মো. আশরাফুল ইসলাম আশু ১২দিন আগে বিয়ে করেন সাদিয়া আক্তার শান্তা নামে এক তরুণীকে।

কিন্তু নিয়তির নির্মম পরিহাস। বিয়ের ১২ দিনের মধ্যেই পরিবারের তিনজন পুরুষ মানুষই মৃত্যুবরণ করেন দুর্ঘটনার শিকার হয়ে। এ পরিবারে বংশ প্রদীপ জ্বালানোর জন্য আর কেউ রইল না।

জানা গেছে, বিয়ের ৫ দিনের মাথায় আশরাফুলের ভাই আরিফুল ইসলাম আরিফ ও তার বাবা সোনামিয়া একটি দুর্ঘটনায় মারা যান। পরিবারের সবাইকে কাঁদিয়ে পিতা-পুত্র পৃথিবী থেকে শেষ বিদায় নেন। বিয়ের আর ১২ দিনের মাথায় মারা যায় আশরাফুল ইসলাম আশু।

এলাকাবাসী ও আত্মীয় স্বজনরা বিষয়টি স্বাভাবিক ভাবে মেনে নিতে নারাজ। শ্বশুর-ভাসুর ও স্বামীর মৃত্যুর শোকের মধ্যেই নববধূ সাদিয়া ইসলাম শান্তাকে দ্বিতীয়বারের মত আরেকবার অপবাদের বোঝা মাথায় নিতে হল।

বিয়ের ১২ দিনের মাথায় এবং ভাই ও পিতার মৃত্যুর মাত্র ৭ দিনের মাথায় বৃহস্পতিবার বিকালে ওই নববধূর স্বামী মো. আশরাফুল ইসলাম আশু এক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান।

অপরদিকে শুধু অপবাদেই শেষ নয় হাতে মেহেদির দাগ না শুকাতেই কলঙ্কের বোঝাও মাথায় নিতে হল ওই নববধূ সাদিয়া আক্তার শান্তাকে। এ শোক তিনি কিভাবে সইবেন! তিনি শোকে হতবিহব্বল ও অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

তিনি জানান, দুর্ঘটনায় নিহত বেলকেষ্টী গ্রামের মৃত সোনামিয়ার ছেলে মো. আশরাফুল ইসলাম মাত্র ১২ দিন আগে বিয়ে করেছে। এ ১২ দিনের ভেতরে তার বাবা ও ভাই মারা গেছেন।

ধামরাই থানার এসআই তন্ময় সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি জানান, ঘটনাস্থলেই মারা যায় আশরাফুল ইসলাম আশু। গুরুতর আহত হয় মোটরসাইকেলচালক সুয়াপুর ইউনিয়নের শিয়ালকুল গ্রামের জয়নাল উদ্দিনের ছেলে মো. জহিরুল ইসলাম ও অপর যাত্রী নেহাল আহাম্মেদ শুভ (২৭)।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.