Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে বিপদে ইউপি চেয়ারম্যান
বিভাগীয় সংবাদ রংপুর

নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে বিপদে ইউপি চেয়ারম্যান

By Saiful IslamDecember 17, 20202 Mins Read

নবম শ্রেণির ছাত্রীকে বিয়ে করে বিপদে ইউপি চেয়ারম্যান

Advertisement
জুমবাংলা ডেস্ক : নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে তৃতীয়বারের মতো বিয়ে করায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তালেবকে (৪৫) সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখা থেকে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) তারিখে ইস্যুকৃত এবং সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত প্রজ্ঞাপন মারফত এ সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। এ প্রজ্ঞাপনটি বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) কুড়িগ্রামের জেলা প্রশাসকের দফতরে এসে পৌঁছেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এদিকে সাময়িক বরখাস্ত আদেশের প্রজ্ঞাপনটি স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু তালেব বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অমান্য করে মোছা. বর্নিতা ওসমান বর্নিকে জন্মতারিখ পরিবর্তন করে বিবাহ করার অভিযোগ স্থানীয়ভাবে তদন্তে প্রমাণিত হয়েছে। পাশাপাশি, জেলা প্রশাসক, কুড়িগ্রাম স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। এরই প্রেক্ষিতে তাকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ১ নভেম্বর রাত ১০টার দিকে অতি গোপনে বুড়াবুড়ি ইউনিয়নের দোলন গ্রামের অধিবাসী প্রতিবন্ধী মো. ওসমান গনি সরকার ওরফে বাচ্চু মিয়ার কন্যা এবং বকসীগঞ্জ রাজিবিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী বর্নিতা ওসমান বর্নিকে বিয়ে করেন ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু তালেব।

এর আগে দু’বার বিয়ে করেছেন ওই চেয়ারম্যান। প্রথম বিয়ে করার পর কিছুদিনের মধ্যে তার এই বিয়ে ভেঙে যায়। এরপর দ্বিতীয় বিয়ে করেন। তার দ্বিতীয় সংসারে স্ত্রী এবং কলেজপড়ুয়া কন্যাসন্তান রয়েছে।

এদিকে তৃতীয় বিয়ে করার জন্য বর্নিতা ওসমান বর্নির পিএসসি পরীক্ষার সনদপত্রে বর্ণিত জন্মতারিখ জালিয়াতি করে ২০০০ সালে ২৩ সেপ্টেম্বর করা হয়েছিল। প্রকৃতপক্ষে তার পিএসসি পরীক্ষা এবং জেএসসি পরীক্ষার মুদ্রিত ফলাফলে বর্নির জন্মতারিখ ২০০৩ সালের ২৩ সেপ্টেম্বর লেখা রয়েছে। এ হিসাবে বিয়ের সময় বর্নির বয়স ছিল ১৭ বছর ১ মাস ৮ দিন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

July 8, 2026
Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

July 8, 2026
রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

July 8, 2026

Latest News

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa