নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জে ২০২০ সালের পহেলা জানুয়ারী মানব সেবার প্রত্যয় নিয়ে গঠিত হয় সেবামূলক সংগঠন ‘মানবিক কল্যাণ সংস্থা’। প্রতিষ্ঠালঘ্ন থেকেই সংগঠনটি অসহায় ও দুস্থদের মাঝে আর্থিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় অসুস্থ ডেকোরেটর শ্রমিক মুহিদ সরদারের চিকিৎসা সহায়তা হিসেবে ১৫ হাজার টাকা অনুদান দিয়েছে সংগঠনটি।

Advertisement

শুক্রবার (৪ মার্চ) বিকেলে বারুয়াখালী গ্রামের নোয়াব আলী শিকদারের মেঝো ছেলে ডেকোরেটর শ্রমিক অসুস্থ মুহিদের বাড়ি গিয়ে সংগঠনের সদস্যরা আর্থিক সহায়তা প্রদান করে।

দীর্ঘ ৫ বছর আগে ডেকোরেটর শ্রমিক হিসেবে কাজ করতেন মুহিদ সরদার। বিয়ে বাড়িতে গেট তৈরির কাজ করার সময় অসাবধনতাবশত সেখান থেকে নিচে পড়ে বাম পায়ে আঘাত পায়। দীর্ঘদিনেও চিকিৎসার খরচ যোগাড় করতে পারেনি পরিবারটি। দরিদ্র পরিবারে ঠিকমতো খাবার জুটে সেখানে চিকিৎসা করানো যেন দু:স্বপ্ন। তাই মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে পরিবারটি। ‘মানবিক কল্যাণ সংস্থার’ মতো অন্যান্য সংগঠনগুলো মুহিদের পাশে এগিয়ে আসলে মুহিদও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে।

সংগঠনের সভাপতি শেখ ইব্রাহিম বলেন, ১ জানুয়ারি ২০২০ সালে সংগঠনটি যাত্রা শুরু করে। করোনা কালীন সময়ে কর্মহীন মানুষদের পাশে থেকে সংগঠনটি সেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে। দরিদ্র ও অসহায় পরিবারের চিকিৎসা সহায়তা ও দুস্থ পরিবারের আর্থিক সহায়তা প্রদান করেছে সংগঠনটি। এছাড়াও সংগঠনের স্বেচ্ছাসেবী টিম এর আগেও বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। ভবিষ্যতেও তাদের সংগঠনের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন মানবিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রাজীব খাঁন, শেখ রাজিব, আল আমিন, রবিউল ইসলাম, নুর ইসলাম, বিকাশ , শেখ ইমরান, মো. সোহাগ, শেখ ছাইদ, আবু জাফর, নিশান, সাব্বির, শরিফ প্রমুখ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.