Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা
ঢাকা বিভাগীয় সংবাদ

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

By Saiful IslamJune 23, 20262 Mins Read

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুরে সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম। তিনি বলেছেন, দৌলতপুরে কোনো সাংবাদিক নেই, আছে শুধু রিপোর্টার। এছাড়া দৌলতপুরে রিপোর্টিং কার্যক্রম পরিচালনা করতে হলে উপজেলা বিএনপির মাধ্যমে করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। তার এমন বক্তব্যে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Abdus Salam

Advertisement

মঙ্গলবার বিকেলে একটি প্রতিবাদ মিছিল শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে আব্দুস সালামকে বলতে শোনা যায়, “আমাদের হেয় করার জন্য দুই সাংবাদিক আছে। তোমরা তাদের গালি দিয়ে লিখবা। এগুলো কি ছবি নিছস?”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আমরা যেগুলো গ্রুপে দিব সেগুলো ছাড়বা, বাকিগুলো ছাড়বা না। আমরা কাটিং করে ছাড়বো। সাংবাদিকরা দৌলতপুর উপজেলা যুবদলের সঙ্গে লাগছে। আজকে আমাদের সঙ্গে লাগছে, কাল তোমাদের সঙ্গেও লাগবে।”

সাংবাদিকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “সাংবাদিকরা আওয়ামী লীগের প্রেতাত্মা। ওদেরকে ধরতে হবে। দৌলতপুরে কোনো সাংবাদিক নেই, আছে শুধু রিপোর্টার। দৌলতপুরে রিপোর্টিংয়ের কার্যক্রম চালাতে হলে উপজেলা বিএনপির মাধ্যমে চালাতে হবে।”

বিষয়টি জানতে যুবদল নেতা আব্দুস সালামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, যেসব সাংবাদিক আওয়ামী লীগ পন্থী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি। আর যারা দেশের জন্য কাজ করে তাদেরকে স্বাগত জানাই।

এ বিষয়ে দৌলতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সালমান খান বলেন, “সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। এ পেশা ও সাংবাদিকদের নিয়ে বিরূপ মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে এ ধরনের বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোশতাক হোসেন দীপু বলেন, “গণতান্ত্রিক দেশে সাংবাদিকদের নিয়ে এমন মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। বিষয়টি সংগঠনের নজরে এসেছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে ব্যাখ্যা চাওয়া হবে।”

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa