ইংরেজি শব্দ ‘হেল’ শুনলেই অনেকের মনে আসে নরক বা ভয়ংকর কোনো ধারণা। আবার পশ্চিমে অতি পরিচিত স্ল্যাং ‘গো টু হেল’ (গোল্লায় যাও) সূত্রেও হেল শব্দটা অনেককে প্রায়ই শুনতে হয়। এই শব্দের সঙ্গে মিল রেখেই পোল্যান্ডে রয়েছে একটি পর্যটন শহর নাম ‘হেল’। তবে বানান আলাদা হলেও শহরটির নাম এবং এর সঙ্গে জড়িয়ে থাকা প্রতীকী বিতর্ক বরাবরই আলোচনার বিষয়।

নরক ৬৬৬ বাস
নরকের বাস। ছবি: রয়টার্স
Advertisement

এবার সেই বিতর্কিত পরিচিতি আরও একবার আলোচনায় এসেছে শহরটির একটি বাস রুট ঘিরে। মজার বিষয় হলো, এই সমুদ্রসৈকত পরিবেষ্টিত শহরটির আসা-যাওয়ার বাসের নম্বরও ‘৬৬৬’।

বাইবেলে ‘৬৬৬’ সংখ্যাটিকে ‘দ্য নাম্বার অব দ্য বিস্ট’ বা ‘পশুর সংখ্যা’ বলা হয়েছে। খ্রিষ্টানদের অনেকে এটিকে শয়তানের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেন।

এক অর্থে বলা যায় ‘এ যেন শয়তানের বাসে চড়ে নরকে যাওয়া’র মতোই!

অতীতে এই রুট নম্বর নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় সমালোচনার মুখে ২০২৩ সালে এর নম্বর পরিবর্তন করে ৬৬৯ করা হয়। তবে এবার পর্যটন আকর্ষণ ও বিপণন কৌশলের অংশ হিসেবে আবারও ‘৬৬৬’ নম্বরটি ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছে ফ্লিক্সবাস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির মতে, এই ব্যতিক্রমী নম্বরটি রুটটির প্রতি মানুষের আগ্রহ বাড়াতে সহায়তা করবে এবং পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে।

ফ্লিক্সবাসের এক মুখপাত্র টিভিএন২৪-কে বলেন, ‘এই রুটটির প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ ও পোল্যান্ডের উপকূলের এই জনপ্রিয় গন্তব্যে নতুন পর্যটক আনাই তাদের মূল লক্ষ্য। বিপণন কৌশলের অংশ হিসেবেই ৬৬৬ নম্বরটি বেছে নেওয়া হয়েছে।’

হেল উপদ্বীপ। ছবি: সংগৃহীত
হেল উপদ্বীপ। ছবি: সংগৃহীত

বাসটি পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম ও অন্যতম প্রাচীন শহর ক্র্যাকভ থেকে প্রায় সাড়ে ৬০০ কিলোমিটার দূরের বাল্টিক সাগর উপকূলের পর্যটন-সমৃদ্ধ হেল উপদ্বীপ পর্যন্ত চলাচল করবে। যাত্রাপথে রাজধানী ওয়ারশসহ বিভিন্ন শহরে থামবে বাসটি। বাসসেবাটি গ্রীষ্মকালজুড়ে প্রতিদিন একবার চলবে।

আরও পড়ুনঃ

আরিয়ানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ার বিষয়ে মুখ খুললেন রিয়া

পোল্যান্ডের হেল শহরটি বাল্টিক সাগরের উপকূলে অবস্থিত একটি সরু উপদ্বীপ, যা স্বচ্ছ পানি ও দীর্ঘ বালুকাবেলার কারণে গ্রীষ্মকালীন পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় গন্তব্য।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.