জুমবাংলা ডেস্ক: নরসিংদী জেলার রায়পুরায় ট্রেনের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় ৩ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদীর রায়পুরা আঞ্চলিক সড়কের হাসনাবাদ রেল ক্রসিং এলাকায় সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ও যাত্রীবাহী একটি পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পর শাহীন নামে আরও একজন মারা যায়। গুরুতর আহত ৩ জনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,শনিবার দুপুর সাড়ে ১২টায় দিকে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। এসময় সিলেট অভিমুখি দ্রুতগামী আন্ত:নগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি আমিরগঞ্জ রেল ক্রসিং অতিক্রম করার সময় একটি পিকআপ ভ্যান হঠাৎ রেল ক্রসিংয়ের উপর চলে এলে ট্রেনটির সাথে সংঘর্ষ হয়।

মো: সাদ্দাম হোসাইন নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, পিকআপ ভ্যানে চালকসহ মোট ৬ জন ছিলো।তাদের মধ্যে ঘটনাস্থলে ২ জন মারা যায়। এ রেল ক্রসিংটিতে কোনো গেইটম্যান থাকেনা।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (এসআই) ইমায়েদুল জাহেদী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.