Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home নাইজেরিয়ায় কৃষকদের ওপর সশস্ত্র হামলা, নিহত ১১০
আন্তর্জাতিক স্লাইডার

নাইজেরিয়ায় কৃষকদের ওপর সশস্ত্র হামলা, নিহত ১১০

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 30, 2020Updated:November 30, 20202 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্ন রাজ্যে ধানক্ষেতে কাজ করার সময় অতর্কিত হামলা চালিয়ে অন্তত ১১০ কৃষককে হত্যা করা হয়েছে। মোটরসাইকেলে করে এসে জঙ্গিরা কৃষকদের হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে। প্রথমে ৪৩ জনের মৃত্যুর খবর এসেছিল। পরে প্রাণহানির সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়ায়। এটিকে বেসামরিক লোকজনের ওপর ২০২০ সালের সবচেয়ে বড় নৃশংস হামলা হিসেবে বর্ণনা করেছে জাতিসংঘ। খবর আল জাজিরার।

দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বর্ন রাজ্যের মাইদুগুরি শহরের কাছে কোশোবো ও আশপাশের এলাকায় স্থানীয় সময় শনিবার বিকালে এ হত্যাকাণ্ড ঘটে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, নির্বোধ এই হত্যাকাণ্ডে পুরো দেশ আহত হয়েছে।

মিলিশিয়া নেতা বাবাকুরা কোলো জানান, তারা ১১০ লাশ উদ্ধার করেছেন। সবাইকে গলা কেটে হত্যা করা হয়েছে। ছয়জন গুরুতর আহত হয়েছে।

তবে জাতিসংঘ বলছে, এ ঘটনায় ৭০ জনকে হত্যা করা হয়েছে।

জিহাদবিরোধী মিলিশিয়া এ নেতা জানান, খুনিরা কৃষি শ্রমিকদের হাত-পা বেঁধে গলা কেটে হত্যা করে।

নাইজেরিয়া জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়ক অ্যাডওয়ার্ড ক্যালন বলেন, বেসামরিক নারী-পুরুষরা ক্ষেতে কৃষিকাজ করছিল। এ সময় সশস্ত্র বাহিনী মোটরসাইকেলে করে এসে হামলা চালায়। এতে অন্তত ১১০ বেসামরিক নারী-পুরুষ হত্যার শিকার হন। এ সময় বেশ কয়েকজন নারীকে তুলে নিয়ে গেছে জঙ্গিরা।

অপর এক মিলিশিয়া ইব্রাহিম লিমান জানান, নিহত এসব শ্রমিক প্রায় এক হাজার কিলোমিটার দূরের সোকাতো রাজ্য থেকে কাজের খোঁজে উত্তর-পূর্বাঞ্চলে আসে।

এই হামলার দায় কেউ নেয়নি। তবে আফ্রিকার এই দেশটিতে বোকো হারাম ও আইএসডব্লিওএপি আইএস সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী গ্রুপ। সেনাবাহিনী ও স্থানীয় মিলিশিয়াদের কাছে তথ্য পাচার ও গুপ্তচর কাজে নিয়োজিত রয়েছে এমন সন্দেহে রাখাল, কৃষকদের টার্গেট করে তাদের হত্যা করে বোকো হারাম।

গত মাসেও পৃথক দুটি ঘটনায় বোকো হারাম জমিতে সেচ দেয়ার কাজে নিয়োজিত ২২ কৃষি শ্রমিককে হত্যা করে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
১১০ আন্তর্জাতিক ওপর কৃষকদের নাইজেরিয়ায় নিহত সশস্ত্র স্লাইডার হামলা
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
চুক্তি স্থগিত

১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব

February 2, 2026

সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

February 2, 2026
পরিবর্তনের সুফল

ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর , সুবিধা পাবেন বাংলাদেশীরাও

February 2, 2026
Latest News
চুক্তি স্থগিত

১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব

সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

পরিবর্তনের সুফল

ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর , সুবিধা পাবেন বাংলাদেশীরাও

খেলাধুলার গুরুত্ব অপরিসীম

যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: সেনাপ্রধান

নির্বাচনী সফরে আসছেন

ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই: ডা. শফিকুর রহমান

বিএনসিসি চায় না

ভোটের কাজে বিএনসিসি চায় না বিএনপি

এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

জ্বালানি তেলের পর এবার এলপিজির নতুন দাম নির্ধারণ আজ

নির্বাচনী সফরে আসছেন

চট্টগ্রামের তিন স্থানে আজ জনসভা করবে জামায়াত

বরাদ্দ বাড়ালো ভারত

বাংলাদেশের জন্য বরাদ্দ বাড়ালো ভারত

দিশা খুঁজে পেয়েছে

তারেক রহমানের নেতৃত্বেই দেশে গণতন্ত্র ফিরবে: এমরান সালেহ প্রিন্স

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.