Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক নাইজেরিয়ায় জিহাদীদের হামলায় ৩ সৈন্য ও এক পুলিশ নিহত
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় জিহাদীদের হামলায় ৩ সৈন্য ও এক পুলিশ নিহত

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 6, 2019Updated:September 6, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তরপূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের গাজিরাম শহরে বৃহস্পতিবার আইএস সমর্থিত জিহাদীদের হামলায় দেশটির কমপক্ষে তিন সৈন্য ও এক পুলিশ নিহত হয়েছে। নিরাপত্তা সূত্র ও স্থানীয় বাসিন্দারা একথা জানায়। খবর এএফপি’র।

নাইজেরিয়ায় জিহাদীদের হামলায় ৩ সৈন্য ও এক পুলিশ নিহত

Advertisement

ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সের যোদ্ধারা গ্রিনিচ মান সময় ০১০০টার দিকে ওই শহরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়। এ হামলায় জিহাদীরা ভারি অস্ত্র ব্যবহার করে। এসব অস্ত্র বহনে তারা ট্রাক ব্যবহার করে।

এক মাসের মধ্যে শহরটিতে নিরাপত্তা বাহিনীর ওপর এটি ছিল জিহাদীদের তৃতীয় হামলা।

নিরাপত্তা সূত্র এএফপি’কে বলেন, ‘সন্ত্রাসীদের হামলায় তিন সৈন্য ও এক পুলিশ নিহত হয়েছে এবং তারা কিছু সামরিক যান ছিনিয়ে নেয়।’

নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র বলেন, ‘তারা হামলা চালিয়ে মাইন প্রতিরোধী একটি সাঁজোয়া ট্রাক ও একটি পুলিশ ভ্যানসহ পাঁচটি সামরিক যান ছিনিয়ে নিয়েছে।’

স্থানীয় বাসিন্দারা জানান, জঙ্গিরা প্রথম বুধবার রাতে এ শহরে হামলা চালিয়ে সেখান থেকে সৈন্য ও পুলিশ সদস্যদের তুলে নিতে বাধ্য করে।

গাজিরামের বাসিন্দা আবদু গনি বলেন, গ্রিনিচ সময় ১৬০০টার দিকে শহরটিতে এসে ‘নির্বিচারে গুলিবর্ষণ করতে থাকে।’

গনি বলেন, ‘তারা পুলিশ স্টেশনে আগুন ধরিয়ে দেয় এবং চারটি সামরিক যান এবং পুলিশের আরেকটি গাড়ি নিয়ে যায়।’

তিনি বলেন, ‘জিহাদীরা সকালে আবার ফিরে এসে তিন সৈন্য ও এক পুলিশকে হত্যা করে। এসময় তারা বেসামরিক লোকজনের কোন ক্ষতি করেনি।

এদিকে বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে আইএসডব্লিউএপি গাজিরামে হামলা চালিয়ে ১০ সৈন্যকে হত্যার এবং ছয়টি সামরিক যান ও অস্ত্র ছিনিয়ে নেয়ার দাবি করেছে। সূত্র: বাসস

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

July 7, 2026
হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

July 7, 2026
OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

July 7, 2026

Latest News

Tazmahal

ভারতে এবার কি তাজমহল ভেঙে মন্দির করা হবে!

হরমুজ প্রণালি

হরমুজ প্রণালিতে সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে হামলা

OPEC

বিপাকে ওপেক, তেলের দাম নামতে পারে ৪০ ডলারে

Dabanol

ফ্রান্স ও স্পেনে দাবানলের তাণ্ডব, সরানো হল ১০ হাজার মানুষকে

তীব্র দাবদাহ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জন নিহত, জরুরি সতর্কতা জারি

তেহরানে শোকযাত্রা

খামেনির কফিন নিয়ে তেহরানে শোকযাত্রা, লাখো মানুষের ঢল

ট্রাম্পের চাপে নতি

ট্রাম্পের চাপে নতি স্বীকার ফিফার? নতুন বিতর্কের জন্ম

Khamini

বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa