Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাদুনা রাজ্যে বন্দুকধারীদের পৃথক হামলায় কমপক্ষে আটজন জন নিহত ও অপর চার জন আহত হয়েছে। মঙ্গলবার সরকারি এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর সিনহুয়ার।

এ রাজ্যের অভ্যন্তরিণ নিরাপত্তা বিষয়ক কমিশনার সামুয়েল আরুওয়ান এক বিবৃতিতে বলেন, নিরাপত্তা এজেন্সিগুলো স্থানীয় কাজুরু ও কচিয়া এলাকায় বন্দুক হামলার ঘটনার কথা জানিয়েছে।

আরুওয়ান জানান, সশস্ত্র ডাকাতরা কাজুরুতে কদানি গ্রামে কাদুনা-কচিয়া সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে একটি বাসের পাশাপাশি জ্বালানি কাঠ বহন করা একটি ট্রাকে হামলা চালালে পাঁচজন নিহত হয়। সেখানে এ হামলায় আরো তিনজন আহত হয়েছে।

তিনি জানান, আরেক ঘটনায় বন্দুকধারীরা একই সড়কের দোকা আক্সিসে প্রতিবন্ধকতার সৃষ্টি করে একটি ট্রাকে হামলা চালায়। এতে ট্রাক চালক নিহত হয়।

সাম্প্রতিক মাসগুলোতে নাইজেরিয়ার উত্তরাঞ্চলে একের পর এক বন্দুক হামলার ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.