night club

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : কলকাতায় নাইট ক্লাবে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। হাতেনাতে গ্রেফতার করা হয়েছে ৭ জনকে।

শহরের বেশ কিছু নাইট ক্লাবে গভীর রাত পর্যন্ত চলে নাচ ও গান। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই রাতের পর রাত কয়েকটি ক্লাব বেআইনিভাবে ওই ব্যবসা করে আসছিল।

পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে ওই সব ক্লাবে হানা দেয়। এর মধ্যে রয়েছে নিউ মার্কেট, আনন্দপুর, প্রগতি ময়দান থানা এলাকার বেশ কয়েকটি নাইট ক্লাব।

লালবাজারের গোয়েন্দা শাখার টিম হানা দিয়ে হাতেনাতে ৭ জনকে গ্রেফতার করে। এর মধ্যে খরিদদারও রয়েছে। গতকাল মধ্য রাতে পুলিশ ওই সব ক্লাবে পৌঁছে দেখেন, বিনা অনুমতিতে গানের সঙ্গে চলছে নাচও৷ বেআইনি কাজের জন্য তখনই আইনি ব্যবস্থা নিয়েছে পুলিশ।

ওই রাতেই বন্ধ করে দেয়া হয় নাইট ক্লাবগুলি।

তরুণ প্রজন্মের কাছে সব চেয়ে বেশি পছন্দের জায়গার মধ্যে একটি হল নাইট ক্লাব। যেখানে রঙিন আলোর সঙ্গে থাকে রঙিন পানীয়ের ব্যবস্থা। তাছাড়া মিউজিকের তালে তালে চলে উদ্যম নাচ। তরুণ প্রজন্মের কাছে তখন আশেপাশের সমস্ত পরিবেশটাই হয়ে উঠে রঙিন৷

এই ধরনের নাইট ক্লাবগুলি রয়েছে উত্তর ও দক্ষিণ কলকাতা জুড়ে৷ তবে দক্ষিণ কলকাতার পার্ক স্ট্রীট এলাকার নাইট ক্লাবগুলির কোনও তুলনা হয় না। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সেখানকার নাইট ক্লাবগুলি হয়ে উঠে আরো রঙিন৷

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.