Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এ ঘটনায় দেশটিতে নিযুক্ত মালয়েশিয়ান কূটনীতিককেও তলব করা হয়েছে।

এর আগে শুক্রবার কুয়ালালামপুর সামিট ২০১৯ উপলক্ষে দেয়া এক ভাষণে নাগরিকত্ব আইন নিয়ে প্রশ্ন তুলেছেন মাহাথির। তার মতে, যেখানে প্রায় ৭০ বছর ধরে ভারতীয়রা মিলেমিশে বসবাস করছেন সেখানে এই আইনের প্রয়োজন কি?

মাহাথির বলেন, এই আইনের বিরোধিতা করে বিক্ষোভ-সংঘাতে মানুষ মারা যাচ্ছে। তিনি আরও বলেন, কোনো সমস্যা ছাড়াই যখন সবাই নাগরিক হিসেবে ৭০ বছর ধরে সেখানে বসবাস করছে তাহলে এখন এই আইনের প্রয়োজন কি?

এই আইনের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছেন বলে উদ্বেগ দেখা দিয়েছে। ৯৪ বছর বয়সী মাহাথির বলেন, আমি দুঃখিত আমাকে এটা বলতে হচ্ছে যে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত ভারত কিছু মুসলিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার চেষ্টা করছে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেদেশে নিযুক্ত মালয়েশিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে তাদের প্রধানমন্ত্রীর মন্তব্য অগ্রহণযোগ্য এবং ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে জানিয়েছে।

মাহাথির মোহাম্মাদ ভুল তথ্যের ভিত্তিতে নাগরিকত্ব আইন সম্পর্কে মন্তব্য করেছেন বলে ভারত দাবি করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.