Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: সংসদে পাশ হয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল৷ আর তার পর থেকে আন্দোলনের তীব্রতা আরও বেড়েছে উত্তর পূর্ব ভারতে৷ অসম, ত্রিপুরায় টহল দিচ্ছে সেনা৷ কিন্তু তাতেও আন্দোলনের মাত্রা কমছে না৷ খবর ডয়চে ভেলের।

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে উত্তাল উত্তর পূর্ব ভারত৷ বুধবার রাজ্যসভায় বিলটি পাশ হয়ে যাওয়ার পরে উত্তেজনা চরমে পৌঁছেছে৷ রাজধানী গুয়াহাটিতে সেনা বাহিনী রুট মার্চ শুরু করেছে৷ একই পরিস্থিতি ত্রিপুরাতেও৷ বুধবার রাতে সেখানেও সেনা এবং আধা সেনা মোতায়েন করা হয়েছে৷

গত সোমবার লোকসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল৷ তার পর থেকেই উত্তেজনা ছড়াতে শুরু করে অসম, ত্রিপুরা এবং মণিপুরে৷ অসমের প্রায় সবকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্ররা মশাল হাতে নেমে পড়ে রাস্তায়৷ তাদের বক্তব্য, কোনও ভাবেই এই আইন তারা মেনে নেবে না৷ তাদের আশঙ্কা, এই আইন চালু হলে উত্তর পূর্ব ভারতের জাতি এবং উপজাতিগুলি সংকটে পড়বে৷ এনআরসি-র পরে সেই সমস্যা বাড়বে বলে তারা মনে করেছে৷

যদিও বৃহস্পতিবার টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইন কোনও ভাবেই উত্তর পূর্বের জাতি উপজাতিগুলির অধিকারে হস্তক্ষেপ করবে না৷’

কিন্তু সে কথা মানতে নারাজ আন্দোলনকারীরা৷ প্রতিদিন বিশাল বিশাল মিছিল বের হচ্ছে৷ বিভিন্ন সরকারি দফতরে হামলা চালানো হচ্ছে, লাগানো হচ্ছে আগুন৷ পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত বহু৷ কিন্তু আন্দোলনের তীব্রতা কমার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না৷ ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয়েছে সেনা৷ জায়গায় জায়গায় কারফিউ জারি করা হয়েছে৷ কিন্তু তাতেও দমছে না আন্দোলনকারীরা৷ কারফিউ ভেঙেও মিছিল হচ্ছে৷

আসামের প্রবীণ সাংবাদিক আশিস গুপ্ত ডয়চে ভেলেকে জানিয়েছেন, ”আন্দোলন কমার কোনও লক্ষ্ণণ নেই, বরং উত্তরোত্তর বাড়ছে৷ উত্তর পূর্বের মানুষ কোনও ভাবেই যে নাগরিকত্ব সংশোধনী বিল মেনে নেবেন না, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল৷ কিন্তু সেখানকার মানুষকে না বুঝিয়েই সরকার বিলটি পাশ করিয়ে নিল৷ এর ফলে পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে গিয়েছে৷”

”আসামের ১০টি জেলায় পরিস্থিতি অগ্নিগর্ভ৷ সেনা এবং আধা সেনা মিলিয়ে প্রায় ৫০০০ সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে৷ ত্রিপুরাতে গুলি চলেছে বলেও শোনা যাচ্ছে৷”

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.