Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ নাগিন নাচ দিয়ে বিপদে সিলেটের ৫ শিক্ষক
বিভাগীয় সংবাদ সিলেট

নাগিন নাচ দিয়ে বিপদে সিলেটের ৫ শিক্ষক

By Shamim RezaOctober 15, 2019Updated:October 15, 20193 Mins Read

256

Advertisement
জুমবাংলা ডেস্ক : উচ্চ স্বরে বাজছে ‘নাগিন, নাগিন…’ গান। তালে তালে ফণা তুলে নাচছেন সিলেটের নাম করা শিক্ষাপ্রতিষ্ঠান ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের পাঁচ শিক্ষক। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা। এমনকি এটা নিয়ে তারা প্রতিবাদী হয়ে ওঠে। পরে পাঠদান কার্যক্রম থেকে ওই পাঁচ শিক্ষককে প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে মঙ্গলবার ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বলেন, শিক্ষকদের নাচের ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রাক্তন শিক্ষার্থীরা আমার সঙ্গে দেখা করে অভিযোগ করেন। এরপর ওই পাঁচ শিক্ষককে পাঠদান থেকে প্রত্যাহার করা হয়েছে।

প্রাক্তন শিক্ষার্থীরা জানান, গত ১২ অক্টোবর ব্লু-বার্ড স্কুলের পাঁচজন শিক্ষক নিজেদের ব্যক্তিগত আয়োজনের নাচের একটি ভিডিও ‘লিটমাস পেপার -Bangla TV’ নামে একটি ইউটিউব চ্যানেলে আপলোড করেন। ১ মিনিট ৫৬ সেকেন্ডের ভিডিওটিকে ‘ফরমালিনমুক্ত ড্যান্স’ শিরোনাম দেয়া হয়। তাদের এ কাণ্ড দেখে ক্ষুব্ধ হন প্রাক্তন শিক্ষার্থীরা। এতে বর্তমান শিক্ষার্থীরাও বিব্রত হয়।

ভিডিওতে ‘নাগিন, নাগিন…’ হিন্দি গানের সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি করে নাচে মত্ত থাকতে দেখা যায় সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া, হাবিবুর রহমান বাপ্পা, সুমন চন্দ্র দে ও মো. মিজানুর রহমান এবং হিসাবরক্ষণ কর্মকর্তা আতাউর রহমান ভুঁইয়াকে। ভিডিওটি আপলোড করেন সহকারী শিক্ষক ও এই নাচের অন্যতম পারফর্মার হাবিবুর রহমান বাপ্পা। যে চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা হয়েছে সেই চ্যানেলে স্কুলের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও ইতিপূর্বে আপলোড করা হয়েছে।

ভিডিওটি অশ্লীল আখ্যা দিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন কয়েকজন অভিভাবকও। তারা জানান, ইউটিউব চ্যানেলটি থেকে শিক্ষার্থীদের জন্য শিক্ষণীয় ভিডিও আপলোড করতে দেখেছেন। যে শিক্ষকেরা চ্যানেলে শিক্ষণীয় বিষয় প্রচার করতেন, তারা নাচের ভিডিওটি আপলোড করে চরম অনৈতিকতার পরিচয় দিয়েছেন।

তবে এ নিয়ে নেতিবাচক সমালোচনার মুখে শিক্ষকরা ভিডিওটি অপসারণ করে নেন। কিন্তু এরই মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

এ ব্যাপারে ক্ষুব্ধ অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, একজন শিক্ষককে শিক্ষার্থীরা আদর্শ মেনে অনুসরণ করে থাকে। অথচ প্রতিষ্ঠানটির কয়েকজন শিক্ষক যে ভিডিও আপলোড করেছেন, তা মোটেও গ্রহণযোগ্য নয়।

স্কুলের প্রাক্তন ছাত্রী ও নারী উদ্যোগতা সায়মা রহমান সুমি ফেসবুকে লিখেছেন, এরা টিচার! টিচার আসছেন শুনলে ক্লাসে পিনপতন নিরবতা নেমে আসতো। এরা কেমন টিচার?

সাংস্কৃতিক কর্মী ও স্কুলের প্রাক্তন ছাত্রী নবেরা আক্তার লিখেছেন, আহা! আমাদের স্কুল্টা নষ্ট হয়ে যাচ্ছে।

প্রবাস থেকে প্রাক্তন ছাত্র তানভির শিপলু লিখেছেন, মাছের পচন শুরু হয় মাথা থেকে, আর মানুষের পচন শুরু হয় শিক্ষক পচন থেকে।

স্কুলের প্রাক্তন ছাত্র ও নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিম বলেন, স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি অযোগ্যতা ও অব্যবস্থাপনায় অতীত গৌরব হারাতে বসেছে। সহশিক্ষার অনন্য নজিরের এই শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষকের কার্যকলাপ স্কুলের সুনাম ও মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। নৃত্যরত এই শিক্ষকরা ব্লু-বার্ডে শিক্ষকতা শুরুর খুব বেশিদিন হয়নি। কিন্তু এর মধ্যেই সহকারী শিক্ষক গোলাম কিবরিয়া ও খণ্ডকালীন শিক্ষক মো. তানভির উজ জামানের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশোভন চ্যাটিংয়ের অভিযোগ পাওয়া গেছে। এসব নিয়ে ইতোমধ্যে সালিশ হয়েছে।

ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসনে আরা বলেন, অভিযুক্ত দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত ও তিনজনকে পাঠদান কার্যক্রম থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। তদন্ত শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ভিডিওটিতে নাচানাচি করা এক শিক্ষক বলেন, এটি উচিত হয়নি। আমাদের ভুল হয়েছে। ভিডিওটি সরানো হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

July 21, 2026
Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

July 21, 2026
কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

July 21, 2026

Latest News

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa