Advertisement
জুমবাংলা ডেস্ক : নাটোরে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) রাতে শহরের কান্দি ভিটুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নাটোর জেলা পুলিশ সুপার মারুফাত হোসাইন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের একান্ত সহযোগী ও হত্যা মামলার এজাহারনামীয় আসামি নজরুল ইসলাম ডনকে গ্রেপ্তার করা হয়। রাত ৯টা ২০ মিনিটে নাটোর শহরের কান্দিভিটুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত নজরুল ইসলাম ডন নাটোর পৌর আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত অ্যাডভোকেট হানিফ আলী শেখের ছেলে।

এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দেশব্যাপী আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে বিনা কারণে মিথ্যা মামলা ও গ্রেপ্তার করা হচ্ছে। পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ডনের ক্ষেত্রেও এমনটাই ঘটেছে। আমরা এই গ্রেপ্তারের নিন্দা জানাই এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি।

বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটিশ রাজা চার্লস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.