
নলডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ জানান, ধামনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বসে ছিলেন ইউসুব আলী টুটুল। এসময় ৫জন সন্ত্রাসী তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা উদ্ধার তাকে উদ্ধার নাটোর সদর হাসপাতালে নেয়। তার অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, আহত টুটুলের সঙ্গে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন। রাত ১১ টার তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে টুটুলকে মেডিকেলের অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে।
আসাদুজ্জামান আসাদ দাবি করেন, টুটুলের দুই পায়ে ৪টি কোপ দেয়া হয়েছে। এছাড়া শরীরে অনন্ত ৫০টি কোপের চিহ্ন রয়েছে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, হামলাকারীদের আটক করতে অভিযান শুরু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



