Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নাটোরে নির্মাণ করা হচ্ছে ৮ মডেল মসজিদ
জাতীয় বিভাগীয় সংবাদ

নাটোরে নির্মাণ করা হচ্ছে ৮ মডেল মসজিদ

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 6, 2021Updated:March 6, 20212 Mins Read

নাটোরে নির্মাণ করা হচ্ছে ৮ মডেল মসজিদ

Advertisement

জুমবাংলা ডেস্ক: তৃণমূল পর্যায়ে ইসলামী জ্ঞানের চর্চা ও গবেষণা কার্যক্রমের প্রসার ঘটাতে শত কোটি টাকা ব্যয়ে নাটোরে জেলা ও উপজেলা পর্যায়ে আটটি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। জেলা পর্যায়ে একটি এবং উপজেলা পর্যায়ে সাতটি মসজিদ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে গণপূর্ত বিভাগ।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ‘প্রত্যেক জেলা এবং উপজেলাতে ৫৬০টি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ’ প্রকল্পের আওতায় একটি জেলা এবং সাতটি উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজ বাস্তবায়ন করছে নাটোর গণপূর্ত বিভাগ। নির্মাণ কাজে মোট ব্যয় হবে ১১৪ কোটি টাকা।

৪৩ শতাংশ জমির উপরে ১৩ কোটি ৪১ লাখ টাকা ব্যয়ে প্রতিটি উপজেলা মডেল মসজিদ এবং সাংস্কৃতিক কেন্দ্রের মোট ২৩ হাজার ৪০০ বর্গফুট আয়তনের নীচতলায় থাকবে গাড়ী পার্কিং, ইমাম ট্রেনিং সেন্টার, বই বিক্রয় কেন্দ্র, ডাইনিং, গণশিক্ষা কার্যক্রম কার্যালয়, অটিজম কর্ণার এবং লাশ গোসলের স্থান। সাত হাজার ৮০০ বর্গফুট আয়তনের দো’তলায় থাকবে নামাজের জায়গা ছাড়াও ইসলামিক গবেষণা কেন্দ্র এবং ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়। একই আয়তনের তৃতীয় তলাতে নারী ও পুরুষের পৃথক নামাজের জায়গা, সভাকক্ষ এবং লাইব্রেরী।

অন্যদিকে ২০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে চার তলা বিশিষ্ট জেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের প্রথম থেকে তৃতীয় তলা উপজেলা মসজিদের অনুরুপ এবং চতুর্থ তলাতে থাকবে কোরআন শিক্ষা কেন্দ্র, তাহফিজ সেন্টার, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের কক্ষ ছাড়াও অতিথি কক্ষ। প্রতিটি মসজিদে ৯০ ফুট উচ্চতার একটি মিনার এবং চারটি গম্বুজ থাকছে।

গণপূর্ত বিভাগ সূত্রে জানা যায়, সাতটি উপজেলা মসজিদের দরপত্র আহ্বান শেষে ইতোমধ্যে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ সংলগ্ন স্থানে বড়াইগ্রাম, লালপুর ও বাগাতিপাড়া উপজেলা, পৌরসভার সামনে সিংড়া উপজেলা এবং ষ্টেশন হাফরাস্তা এলাকায় নাটোর সদর উপজেলা মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়েছে।নলডাঙ্গা ও গুরুদাসপুরের দরপত্র আহবান করা হয়েছে নির্মাণের প্রস্তুতি চলছে।জেলা মসজিদটি কালেক্টরেট স্কুল এবং ষ্টেডিয়ামের মধ্যবর্তী স্থানে মোট ২০ কোটি ২১ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হবে। এ মসজিদের প্রাক্কলিত প্রস্তাবনা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে। অনুমোদন হয়ে আসলে দরপত্র আহ্বান করা হবে বলে জানা গেছে।

নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম বাসস’কে বলেন, নির্মাণাধীন পাঁচটি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের গড় অগ্রগতি ২৫ শতাংশ। নীতিমালা অনুযায়ী নির্মাণ কাজ সম্পাদন নিশ্চিত করতে তদারকী ব্যবস্থা অব্যাহত আছে।

নির্মাণ কাজ শেষে কার্যক্রম শুরু হলে প্রতিটি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এক একটি রিসোর্স সেন্টার হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক আবুল কাশেম। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sisa

এখনো বেঁচে আছি শরীরে ২২টি সিসা নিয়ে

July 18, 2026
China

বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত

July 18, 2026
কাশিমপুর মহিলা কারাগার

কাশিমপুর মহিলা কারাগার থেকে কয়েদি পলায়ন: ৭ কর্মকর্তা বরখাস্ত

July 18, 2026

Latest News

Sisa

এখনো বেঁচে আছি শরীরে ২২টি সিসা নিয়ে

China

বাংলাদেশে চলবে বুলেট ট্রেন, জানালেন চীনা রাষ্ট্রদূত

কাশিমপুর মহিলা কারাগার

কাশিমপুর মহিলা কারাগার থেকে কয়েদি পলায়ন: ৭ কর্মকর্তা বরখাস্ত

বৃষ্টির আভাস

দেশজুড়ে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

Kaji Monir

বাল্যবিবাহ রেজিস্ট্রিতে অভিনব প্রতারণা!

greptaar_caaci

তিন মাসের শিশুর পা মোচড়, সেই চাচি গ্রেফতার

পুলিশ

পুলিশ কনস্টেবল সাইদুলের মরদেহ উদ্ধার

বৃষ্টি

দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি, কিছু স্থানে ভারী বর্ষণের শঙ্কা

Rain

লঘুচাপ এখন আরও শক্তিশালী, বৃষ্টি নিয়ে যা জানা গেল

Fish

বৃষ্টির প্রভাব পড়েছে মাছ-সবজি-ডিম ও মুরগির দামে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa