Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নাটোরে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রি কার্যক্রম শুরু আগামীকাল
জাতীয় বিভাগীয় সংবাদ

নাটোরে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রি কার্যক্রম শুরু আগামীকাল

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 19, 2022Updated:March 19, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: নাটোর জেলায় আগামীকাল থেকে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্যসামগ্রী বিক্রি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। জেলা প্রশাসক শামীম আহমেদ আজ শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানান।

নাটোর

Advertisement
জেলার ৫২টি ইউনিয়ন এবং আটটি পৌরসভার মোট ৯১ হাজার ২০০ পরিবার উপকারভোগীর তালিকায় থাকছেন। এরমধ্যে করোনাকালীন সময়ে উপকারভোগীর সংখ্যা ৩৫ হাজার ২৪ জন এবং ৫৬ হাজার ১৭৬ জন নতুন উপকারভোগী। এ কার্যক্রমে প্রত্যেক পরিবার রোজার আগে ও পরে দু’দফায় ৫৫ টাকা কেজি দরে দুই কেজি করে চিনি, ৬৫ টাকা কেজি দরে দুই কেজি করে মসুরের ডাল, ১১০ টাকা লিটার দরে দুই লিটার করে সয়াবিন তেল পাবেন এবং রোজার মধ্যে ৫০ টাকা কেজি দরে  দুই কেজি করে ছোলা পাবেন। জেলার ৫২টি ইউনিয়ন এবং আটটি পৌরসভা এলাকায় ৬০টি কেন্দ্রে বিক্রি কার্যক্রম চলবে।

জেলায় ২৯জন টিসিবি’র ডিলারের মাধ্যমে ইতোমধ্যে ৩৬৪.৮ টন করে চিনি, মসুরের ডাল ও সয়াবিন তেল এবং ১৮২.৪ টন ছোলার প্যাকিং কার্যক্রম এবং উপকারভোগীর তালিকা প্রণয়ন কার্যক্রম সংশ্লিষ্ট কমিটির মাধ্যমে চলমান রয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে ১৫ সদস্যের কমিটি উপকারভোগীর তালিকা প্রণয়ন কাজ প্রায় শেষ করেছে।

প্রেস কনফারেন্সে এই কার্যক্রমের ফোকাল পয়েন্ট নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার জানান, কার্যক্রম সুষ্ঠুভাবে সমাধা করতে প্রত্যেক উপজেলায় জনপ্রতিনিধিবৃন্দের সাথে উপজেলা প্রশাসনের ট্যাগ টিম কাজ করছে।

জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, বর্তমান সরকার দ্রব্যমূল্য পরিস্থিতি বিবেচনা করে  সাধারণ মানুষের কল্যাণে এ কার্যক্রম চালু করতে যাচ্ছে। সরকারের প্রদত্ত এ সুফল উপকারভোগী পরিবারে পৌঁছে দিতে প্রশাসন বদ্ধপরিকর। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

July 13, 2026
বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

July 13, 2026
Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

July 13, 2026

Latest News

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ

নিকুঞ্জে পানিবন্দি মানুষের মাঝে খিচুড়ি বিতরণ করলো স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন

বৃষ্টি

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জানাল আবহাওয়া অধিদপ্তর

PM

সেনাসদস্যদের কাছে এলে শৈশবের স্মৃতি মনে পড়ে : প্রধানমন্ত্রী

পরীক্ষা দিল শিক্ষার্থীরা

ছাতা মাথায় পরীক্ষা দিল শিক্ষার্থীরা, ভাইরাল ভিডিও ঘিরে আলোচনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa