Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ নাম আকাশ আহমেদ, প্রধানমন্ত্রীকে ডাকেন ফুফু
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

নাম আকাশ আহমেদ, প্রধানমন্ত্রীকে ডাকেন ফুফু

By Shamim Rezaআগস্ট 12, 2020Updated:আগস্ট 12, 20202 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী রাজনৈতিক সচিব/উপসচিব প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচয় প্রদানকারী প্রতারক শরীফ উদ্দিন (২৫) কে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার দুপুরে বিসিক শিল্পনগরী কুমিল্লা ইটিল্যাব (ইউনানী) ফ্যাক্টরী থেকে গ্রেফতার করে। প্রতারক শরীফ উদ্দিন নেত্রকোনা জেলার ওয়াজেদ আলীর পুত্র। বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।

তিনি বলেন, শরীফ কখনো পরিচয় দেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব, কখনো উপ সচিব। আবার নিজেকে দাবি করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক। নাম বলেন, আকাশ আহমেদ শরীফ, বাড়ি গোপালগঞ্জ। প্রধানমন্ত্রীকে ডাকেন ‘ফুফু’। দুইটি ফেইসবুক আইডিতে ভিন্ন ভিন্ন পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছিলেন তিনি। এমনকি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রী এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নিজের ছবি এডিট করে ফেসবুকে তা প্রদর্শন করে মানুষকে বিভ্রান্ত করে আসছিলেন তিনি। তিনি বলেন -শরীফ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আউট সোর্সিংয়ের কর্মী হিসেবে ৩ মাস পিয়নের কাজ করতে গিয়ে বহিস্কার হয় বলে জানিয়েছেন।

পুলিশ সুপার বলেন, সম্প্রতি ফেসবুকে শরীফের সাথে পরিচয় হয় কুমিল্লার অধিবাসী হাবীবা ইসলাম খান এবং তার স্বামী ডা. বদরুল ইসলাম খানের। পরবর্তীতে শরীফ নিজেকে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব পরিচয় দিয়ে কুমিল্লায় আসবেন বলে জানান। এরই প্রেক্ষিতে বুধবার দুপুরে একটি মাইক্রোযোগে প্রতারক শরীফ তার সঙ্গীয় চারজনকে নিয়ে কুমিল্লায় হাজির হন এবং বিসিক এলাকায় ওই দম্পতির ফ্যাক্টরি পরিদর্শন করেন। কিন্তু সরাসরি তাকে প্রথম দেখেই পরিচয় নিয়ে সন্দেহ হয় তাদের। পরবর্তীতে বিকেল ৩টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ারুল আজিম, এলআইসি পরিদর্শক ইখতিয়ার উদ্দিন, উপপরিদর্শক পরিমল চন্দ্র দাস সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চার সঙ্গীসহ শরীফকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শরীফ ও তার সহযোগীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়েছে পুলিশ। তার প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আহসানুল আজিম, তানভীর সালেহীন ইমান, শাহরিয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- ফেইসবুক আইডির লিংক ধরে বিষয়টি কুমিল্লা জেলা পুলিশের সাইবার ইউনিট পর্যবেক্ষণ করে ওই ফ্যাক্টরী থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

জুন 12, 2026
প্রেমের টানে বাংলাদেশে

প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক

জুন 12, 2026

সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা

জুন 11, 2026
Latest News
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

কোচিং থেকে ফেরার পথে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রেমের টানে বাংলাদেশে

প্রেমের টানে বাংলাদেশে, প্রেমিকাকে দেখে বিয়ে না করেই ফিরলেন চীনা যুবক

সিংগাইরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও পরিকল্পনা বিষয়ক কর্মশালা

বগুড়া

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ব্রাজিল সমর্থক

ব্রাজিল সমর্থক দুধ গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন

নিকুঞ্জ

অবশেষে দখলমুক্ত নিকুঞ্জের মাঠ: মাঠে ফিরল শিশুদের হাসি

মাদক

নোয়খালীতে মাদক নিয়ে প্রতিবাদ করায় ছাত্রকে কুপিয়ে হত্যা

বৃদ্ধা

গুরুদাসপুরে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, ঘর থেকে মরদেহ উদ্ধার

বাসস্ট্যান্ড

ভৈরব বাসস্ট্যান্ডে দুই পক্ষের সংঘর্ষ, মহাসড়কে চরম দুর্ভোগ

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানাতে ‘ইটভাড়া’ নিয়েছিল এলজিইডি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa