জুমবাংলা ডেস্ক: নারায়ণগঞ্জ জেলার নিতাইগঞ্জে আজ সকালে একটি ককশীটের স্তুপে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে। আগুন নেভাতে ফায়ার ব্রিগেডের আটটি ইউনিট কাজ করছে।

Advertisement
সকালে গোডাউনের পাশে কেউ গাঁজা সেবন করছিলো। সেখান থেকে আগুন লেগেছে বলে তার ধারণা করা হচ্ছে । আগুন দাউ দাউ করে কয়েক তলা উঁচু হয়ে জ্বলতে থাকে।
নারায়ণগঞ্জ ফায়ার ব্রিগেডের সহকারী উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট এসে আগুন নেভানো শুরু করে। পানির স্বল্পতার কারণে আগুন নেভাতে অসুবিধা হয়। তবে বেলা পৌনে বারোটায় এ রিপোর্ট লেখার সময় আগুনের তীব্রতা কমে এসেছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



