
রহমতউল্লাহ ছিন্নমূল শিশুদের লেখাপড়ার পরিচালনা করার দায়িত্বে আছেন এবং ওই স্কুলের সাহায্যের নামে তিনি নাসিক ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মণ্ডলের কাছে চাঁদাবাজি করতে গেলে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে তাকে আটক করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
আটককৃত রহমতউল্লাহ ঝালকাঠি জেলার সদর থানার ডাক্তারপট্টি এলাকার মৃত কবির উদ্দিনের ছেলে। তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানার তক্কার মাঠ এলাকার তৈয়বুর রহমানের বাড়ির ভাড়াটিয়া।
এ সময় পুলিশ তার কাছ থেকে একটি ওয়াকিটকি এবং তার মোবাইল ফোন উদ্ধার করে; যার মধ্যে ডিএমপি ও জেলা পুলিশের পোশাক পরিহিত কয়েকটি ছবি রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার এএসআই মেহেদী হাসান জানান, পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে রহমতউল্লাহকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



