
নাইজেরিয়ার একটি বড় শহর লাগোসে একটি সিন্ডিকেট নারীদের বন্দি করে সন্তান উৎপাদনের কাজে লাগাচ্ছিল। তারা চাকরির প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের এনে আটকে রাখত। প্রথমে আটক নারীকে দিয়ে পতিতাবৃত্তি করানো হত। পরবর্তীতে গর্ভবতী হলে সন্তান প্রসবের পর সেই সন্তান উচ্চ মূল্যে নির্দিষ্ট ক্রেতাদের কাছে বিক্রি করা হত।
একই এলাকায় গর্ভবতী নারীদের প্রয়োজনীয় সরঞ্জাম অস্বাভাবিক বিক্রি হতে দেখে নাইজেরিয়ান পুলিশ সন্দেহবশত তদন্ত শুরু করে। তারপর বেরিয়ে আসে এই বেবি ফ্যাক্টরির ইতিবৃত্ত। পুলিশ সেখান থেকে ১৯ জন গর্ভবতী নারীকে উদ্ধার করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



