আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে নারীদের বিউটি পার্লার নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান। এ বিষয়ে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার দেওয়া এক মৌখিক আদেশের কথা জানিয়েছে দেশটির নীতি ও নৈতিকতাবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিফ মাহাজার কাবুলভিত্তিক টেলিভিশন চ্যানেল টোলোনিউজকে বলেন, রাজধানী কাবুলসহ আফগানিস্তানজুড়ে এ আদেশ কার্যকর করা হবে। খবর এনডিটিভির

Advertisement

আকিফ মাহাজার আরও জানান, এরই মধ্যে কাবুল পৌরসভাকে নারীদের রূপচর্চাকেন্দ্রগুলোর লাইসেন্স বাতিল করতে বলা হয়েছে।

সে অনুযায়ী এখন যেসব রূপচর্চাকেন্দ্রের কার্যক্রম চলছে, সেগুলো বন্ধ করতে হবে। নতুন করে লাইসেন্স দেওয়া বন্ধ থাকবে। বাতিল করা হবে আগের দেওয়া লাইসেন্স।

নতুন করে ক্ষমতায় আসার পর তালেবান প্রশাসন নারীদের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করে চলেছে। এরই মধ্যে নারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। পার্ক ও বিনোদনকেন্দ্রের দরজাও নারীদের জন্য বন্ধ করা হয়েছে। বন্ধ করা হয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) কার্যক্রম।

অধিকাংশ ভারতীয় নেতারা কেন বিয়ে করেন না?

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.