Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ নারীর ক্ষমতায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন অগ্রযাত্রা বিষয়ক সম্মেলন
জাতীয় পজিটিভ বাংলাদেশ শিক্ষা

নারীর ক্ষমতায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন অগ্রযাত্রা বিষয়ক সম্মেলন

By ABM MannanNovember 7, 20222 Mins Read

ব্রাক ইউনিভার্সিটি

Advertisement
জুমবাংলা ডেস্ক: ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক ইউনিভার্সিটি ও নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব গ্রনিংগেনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘নারীর ক্ষমতায়ন সমৃদ্ধ করার মাধ্যমে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) দিকে অগ্রযাত্রা’ বিষয়ক সম্মেলন। এ সম্মেলনের মূল লক্ষ্য খাদ্য নিরাপত্তা, কৃষি উন্নয়ন, স্বাস্থ্য ও পুষ্টি এবং নারীর ক্ষমতায়ন নিয়ে যারা কাজ করছেন, তাদের মধ্যে সংযোগ ঘটানো এবং পারষ্পরিক আদান-প্রদানে উৎসাহিত করা।

স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলন শুরু করেন ড. কাওসার আফসানা, প্রফেসর, ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক ইউনিভার্সিটি ও ড. লেনসিংক বার্নার্দেস ওয়েন্ডার, প্রফেসর, অর্থনীতি বিভাগ, ইউনিভার্সিটি অব গ্রনিংগেন। রুহুল আমিন তালুকদার, অতিরিক্ত সচিব, কৃষি মন্ত্রণালয় সম্মেলনের প্রথম দিনে নারীর ক্ষমতায়ন ও এসডিজির ইন্টারসেকশন বিষয়ক একটি সেশনের সভাপতিত্ব করেন। ড. সাবিনা ফয়েজ রশীদ, ডিন ও প্রফেসর, ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক ইউনিভার্সিটি সম্মেলনের প্রথম দিনের মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সান্ধ্যকালীন আলোচনায় উপস্থিত ছিলেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত অ্যান ভ্যান লিউয়েন ও আইসিডিডিআর,বি’র নির্বাহী পরিচালক তাহমিদ আহমেদ।

দুই দিনের সম্মেলনে বিশেষজ্ঞরা পুষ্টি, খাদ্য নিরাপত্তা, জেন্ডার, নারীর ক্ষমতায়ন ও এসডিজি, রোগ প্রতিরোধ, স্বাস্থ্য ও পুষ্টি ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলাপ করেন। বিশিষ্ট প্যানেলিস্টদের মধ্যে ছিলেন প্রফেসর মেঘনা গুহঠাকুরতা, নির্বাহী পরিচালক, রিসার্চ ইনিশিয়েটিভস; ড. আখতার আহমেদ, কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ, ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট; ড. সায়মা হক বিদিশা, প্রফেসর, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. ফেরদৌসী নাহার, প্রফেসর, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়; ড. রুদাবা খন্দকার, কান্ট্রি ডিরেক্টর, গ্লোবাল এলায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশন (গেইন) এবং জার্মামে গারুমা চেগেন, ভারপ্রাপ্ত কৃষি মন্ত্রী, ইথিওপিয়া।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
ABM Mannan
    Related Posts
    BGB

    আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

    June 22, 2026
    ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

    ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

    June 22, 2026
    তথ্যমন্ত্রী

    দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

    June 22, 2026

    Latest News

    BGB

    আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

    ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

    ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

    তথ্যমন্ত্রী

    দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

    হাইকোর্টে রিট

    অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

    DC

    বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

    প্রধানমন্ত্রী

    চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    book

    ৫ হাজার পিস সরকারি পাঠ্যবই গোপনে বিক্রির চেষ্টা মাদরাসা সুপারের

    Primary Exam

    প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ নিয়ে যা জানাল অধিদফতর

    স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

    Bus

    হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa