Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় নারী শিক্ষার উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করছে সরকার : মন্ত্রী
জাতীয় বিভাগীয় সংবাদ

নারী শিক্ষার উন্নয়নে সকল প্রকার সহযোগিতা করছে সরকার : মন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 12, 20211 Min Read
শাহাব উদ্দিন
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশে নারী শিক্ষার উন্নয়নে সরকার প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা প্রদান করছে।

তিনি বলেন, ‘সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশে নারী শিক্ষার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সরকারি সুবিধা কাজে লাগিয়ে নিজ নিজ এলাকার নারী শিক্ষার বিকাশে সংশ্লিষ্ট সকলে কাজ করলে নারীরা শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে আরো ভূমিকা রাখতে পারবে।’

আজ বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গ্রামে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হলে অধিক পরিমানে নারীরা শিক্ষা গ্রহণ করতে পারবে।

তিনি বলেন, এধরনের বিদ্যালয় প্রতিষ্ঠার শুরুতে অনেক অর্থ ও শ্রম ব্যয় হলেও পরবর্তীতে সরকার এর দায়িত্ব গ্রহণ করবে।

প্রতিষ্ঠাতাদের ধন্যবাদ জানিয়ে মন্ত্রী বলেন, এ বিদ্যালয়ে আসার জন্য রাস্তাটির প্রশস্তকরণসহ এর উন্নয়নে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রকার সহায়তা প্রদান করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে অন্যান্যের মধ্যে বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সোয়েব আহমদ, উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর এবং বিদ্যালয়টির প্রতিষ্ঠাতাদের মধ্যে বদরুল ইসলাম ও তারেক আহমেদ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

July 18, 2026
বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

July 18, 2026
Press

রাজনীতির গুণগত পরিবর্তন করে দেখিয়েছেন তারেক রহমান: প্রেস সচিব

July 18, 2026

Latest News

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

বন্যার শঙ্কা

আগামী ৩ দিন ভারী বৃষ্টির অভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা

Press

রাজনীতির গুণগত পরিবর্তন করে দেখিয়েছেন তারেক রহমান: প্রেস সচিব

রেকর্ড বিদ্যুৎ উৎপাদন

কাপ্তাইয়ের পাঁচ ইউনিটে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন, খোলা ১৬ জলকাপট

প্রবাসী কার্ড

আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

PM

রাজধানীর ৫০টি পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

গ্রেফতার

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৩, মামলা ৩৮

মির্জা ফখরুল

চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল

Air-quality

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

গ্যাস সরবরাহ

১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa