বড় ধরনের শাস্তি যে আসতে চলেছে, তা অনেকটাই অনুমিত ছিল। শেষ পর্যন্ত সেটিই ঘটেছে। পাক ক্রিকেটার নাসিম শাহ পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক পোস্ট দেওয়ায় তাকে দুই কোটি পাকিস্তানি রুপি জরিমানা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৮ লাখ ১৫ হাজার টাকা।

নাসিম শাহ

Advertisement

৫২ বছর বয়সী মরিয়ম নওয়াজ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ-এর মেয়ে এবং বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ভাতিজি।

গত ২৬ মার্চ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচের আগে এক্সে মরিয়মকে নিয়ে বিদ্রুপপূর্ণ পোস্ট করেছিলেন ২৩ বছর বয়সী পেসার নাসিম শাহ।

এ দিকে হরমুজ প্রণালি বন্ধ থাকা এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি সংকট দেখা দিয়েছে। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি গত সপ্তাহে জানান, জ্বালানি সাশ্রয়ের জন্য এবারের পিএসএল দর্শকশূন্য মাঠে আয়োজন করা হবে।

যদিও গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম ম্যাচে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। মরিয়ম নওয়াজ নিরাপত্তা বহর নিয়ে স্টেডিয়ামে যান এবং লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংসমেন-এর খেলোয়াড়সহ বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলেন। সেই দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

পিসিবি মিডিয়ার এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ছবি শেয়ার করে নাসিম লিখেছিলেন, “তাকে (মরিয়ম নওয়াজকে) কেন লর্ডসের রানির মতো করে সম্মান দেওয়া হচ্ছে?”

কয়েক মিনিট পরই পোস্টটি মুছে ফেলা হয়। পরে আরেকটি পোস্টে দাবি করা হয়, নাসিমের অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল এবং তা পুনরুদ্ধার করা হয়েছে।

যদিও পিসিবি সেই দাবি গ্রহণ করেনি। বোর্ডের বিবৃতিতে বলা হয়, নাসিম তার কেন্দ্রীয় চুক্তির শর্তাবলি এবং মিডিয়া নীতি লঙ্ঘন করেছেন। এ কারণে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

গতকাল (২৯ মার্চ) শুনানি শেষে তার ব্যাখ্যা পর্যালোচনা করে পিসিবি এই জরিমানার সিদ্ধান্ত দেয়। এ ঘটনার পর নাসিম শাহ তার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবস্থাপককে বরখাস্ত করেছেন।

এবারের পিএসএলে নবাগত দল রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে খেলছেন নাসিম। একই দলে আছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন।

শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি

নিজেদের অভিষেক ম্যাচে পেশাওয়ার জালমি-র কাছে ৫ উইকেটে হারে পিন্ডিজ। ওই ম্যাচে নাসিম শাহের পারফরম্যান্সও ছিল হতাশাজনক—৪ ওভারে ৫১ রান দিলেও কোনো উইকেট নিতে পারেননি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.