Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ নাসিরনগর হাওরে মাছ ধরার উৎসব
বিভাগীয় সংবাদ সিলেট

নাসিরনগর হাওরে মাছ ধরার উৎসব

By Tarek Hasanডিসেম্বর 4, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : বিভিন্ন ধরনের উৎসবের কথা আমরা সকলেই জানি, কিন্তু ‘মাছ ধরার উৎসব’ কথাটি এক সময় শোনা গেলেও এখন আর তেমন শোনা যায় না। তবে বছরের পর বছর ধরে এই ‘মাছ ধরার উৎসব’ এখন চলে আসছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার মেদির হাওরের ‘আটাউরি বিলে’।

Advertisement

প্রতি বছরের ন্যায় এবারও ‘বাইচ’ নামে তিন দিনব্যাপী মাছ ধরা শুরু হয়েছে আজ। জাল আর ছোট-ছোট ডিঙি নৌকা নিয়ে জেলেরা মেতে উঠেছেন মাছ ধরা উৎসবে। এ বছর হাওরে পর্যাপ্ত মাছ না পেয়ে হতাশ জেলেরা। স্থানীয় জেলেদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে এ বাইচে অংশ নিতে।

বাইচে অংশ নেওয়া হরিপদ, নিপেন্দ্র, হারাধন বলেন, ‘উৎসব মুখর পরিবেশে আমরা মাছ শিকার করছি। ছোট-বড় দেশীয় প্রজাতির পাপদা, সরপুঁটি, টেংরা, বাতাসি ও বোয়ালসহ বিভিন্ন ধরনের বিপুল পরিমাণ মাছ এক সময় এখানে ধরা পরতো। এ বছর মাছ কম পাওয়া যাচ্ছে। তারপরও এটি আমাদের মাছ ধরার উৎসব তাই আনন্দ লাগছে।

নাসিরনগর ভিটাডুবি দিবর মৎস্য সমবায় সমিতি সভাপতি পাপুছন দাস বলেন, ‘অগ্রহায়ণ মাসের মাঝামাঝি সময়ে মৎস্য সমবায় সমিতি থেকে নামমাত্র মূল্যে ইজারা নেওয়া মেদির হাওরের ‘আটাউরি বিলটি’ সমিতির সদস্যদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে তারা মাছ ধরতে থাকে। এ বছর বিলের মধ্যে ভরাট হওয়া কম মাছ পেয়েও বাড়িতে ফিরতে হচ্ছে অনেককে। বিলের মধ্যে খনন না করলে ভবিষ্যতে হয়তো মাছ ধরার এ উৎসব হারিয়ে যাবে। আমরা চাই দ্রুত বিলটি যেন খনন করা হয়।

হবিগঞ্জের বাঘাসুরা থেকে হাওরে মাছ ধরতে আসা লোকমান মিয়া বলেন, ‘প্রতি বছর আমরা কয়েকশ মানুষ এখানে মাছ উৎসবে মাছ ধরতে আসি। অন্যান্য বছর অনেক মাছ পেলেও এবার তুলনামূলক মাছের সংখ্যা কম। তারপরও আমরা চাই মাছের এ উৎসব চালু থাকুক।’

নাসিরনগরের ব্যবসায়ী সুহাষ চক্রবর্তী বলেন, ‘কম দামে মাছ কিনতে পারবো, এই ভেবে এসেছি।’

নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা নাসরিন বলেন, মাছ ধরাকে কেন্দ্র করে এদিন জেলে পল্লীতে উৎসবের আমেজ বয়ে চলে। প্রতি বছরই বাংলা পঞ্জিকা অনুযায়ী বছরের মাঝামাঝি সময়ে জেলেরা আটাউরি বিলে মাছ ধরার জন্য নামে।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৭৩ আসামিসহ এখনও পলাতক ৭০০: কারা মহাপরিদর্শক

উপজেলা মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী মেদির হাওরের দৈর্ঘ্য প্রায় ৫০০ একরেরও বেশি। এ হাওরের ‘আটাউরি বিল’ থেকে প্রতি মৌসুমে অন্তত ১০ কোটি টাকার দেশীয় প্রজাতির মাছ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হয়। এসব মাছ থেকে চ্যাপা শুঁটকি তৈরি করে বিদেশেও রপ্তানি করা হয়ে থাকে। সূত্র : যুগান্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

জুন 15, 2026
Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

জুন 15, 2026
Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

জুন 15, 2026
Latest News
jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

Atok

ধারের টাকা ফেরত না দিতেই মা-মেয়েকে কুপিয়ে হত্যা

Former bsl

ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

মাদারীপুর

শাশুড়িকে গ্রেপ্তারের পর জামাইকে খুঁজছে পুলিশ, ঘটনা কী

প্রধান আসামি গ্রেপ্তার

মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

আওয়ামী লীগ নেতা রবিন

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

রোগীর স্বজন

কিশোরগঞ্জে রোগীর স্বজনকে হাসপাতালে আটকে মারধরের অভিযোগ

পুলিশ কর্মকর্তা

হাতিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

Jamayat

‘প্রয়োজনে আওয়ামী লীগ করবো, তাও জামায়াত আর করবো না’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa