Crews at New Zealand’s Parliament inspect the smashed front doors on Wednesday, Jan. 13, 2021, in Wellington, New Zealand. Police said a man armed with an axe smashed the glass doors but did not attempt to enter the building.
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: কুড়ালের আঘাতে নিউ জিল্যান্ড পার্লামেন্টের দরজা ভেঙ্গে ফেলেছে এক দুর্বৃত্ত। বুধবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় এ ঘটনা ঘটে বলে সিএনএন জানিয়েছে।

গ্রীষ্মকালীন ছুটি থাকায় ওই সময় পার্লামেন্ট ভবনে খুব বেশি লোক উপস্থিত ছিলেন না। এ ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল হামলার কোনো যোগসূত্র আছে কিনা তাই খতিয়ে দেখছে তদন্তকারীরা।

এ ঘটনার পর পার্লামেন্টের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নিউ জিল্যান্ডে এ ধরনের হামলার ঘটনা বিরল। নিরাপত্তার কড়াকড়ি ছাড়াই স্বাভাবিক চলাফেরা করেন দেশটির আইনপ্রণেতারা।

দেশটির পুলিশ জানায়, দরজা ভাঙলেও ভিতরে ঢোকার চেষ্টা করেননি ওই ব্যক্তি। ঘটনার ১০ মিনিটের মধ্যেই আটক করা হয় তাকে।

হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। বুধবার ৩১ বছর বয়সী হামলাকারীকে আদালতে তোলা হবে। অপরাধ প্রমাণিত হলে ৭ বছর পর্যন্ত জেল হতে পারে তার।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.