Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক নিউ জিল্যান্ডে হোস্টেলে আগুন লেগে ৬ জনের প্রাণহানি
আন্তর্জাতিক

নিউ জিল্যান্ডে হোস্টেলে আগুন লেগে ৬ জনের প্রাণহানি

By জুমবাংলা নিউজ ডেস্কMay 16, 20232 Mins Read

নিউজিল্যান্ডে হোস্টেলে আগুন, মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক : নিউ জিল্যান্ডে একটি হোস্টেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও বেশ কিছু মানুষ। এতে করে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউ জিল্যান্ডে হোস্টেলে আগুন লেগে ৬ জনের প্রাণহানি

Advertisement

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ মে) গভীর রাতে দেশটির ওয়েলিংটনের একটি হোস্টেলে আগুন লেগে প্রাণহানির এই ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, ওয়েলিংটনের একটি হোস্টেলে আগুন লাগার কারণে অন্তত ছয়জন মারা গেছেন বলে স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। এছাড়া অগ্নিকাণ্ডের ওই ঘটনার পর অজ্ঞাত আরও বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

বিবিসি বলছে, স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতের ঠিক পরে ওয়েলিংটনের চারতলা লোফারস লজ হোস্টেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এর পরপরই জরুরি পরিষেবাগুলোকে সেখানে ডাকা হয়। দুর্ঘটনাকবলিত বিল্ডিং থেকে কয়েক ডজন লোককে উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ বলেছে, এখনও অনেক লোকের খোঁজ পাওয়া যায়নি।

প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স সতর্ক করে বলেছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।

বিবিসি বলছে, আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা ভবনের ওপরের দিকে আগুন দেখতে পান। এরপর ভোর চারটা নাগাদ অন্তত ২০টি ফায়ার ট্রাকের সাহায্যে আগুন নিভিয়ে ফেলা হয়।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিস্ট্রিক্ট কমান্ডার নিক পাইট অগ্নিকাণ্ডের এই ঘটনাকে ওয়েলিংটনের ‘সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেছেন। পুলিশ সতর্ক করে বলেছে, তারা বিল্ডিংটিতে প্রবেশ না করা পর্যন্ত নিহতের সংখ্যা সম্পর্কে নির্দিষ্ট করে কোনও কথা বলতে পারবে না।

নিক পাইট আরও বলেছেন, বিল্ডিংটিতে অ্যাসবেস্টস রয়েছে। আর এ কারণে সেখানকার বাসিন্দাদের মাস্ক পরতে এবং ধোঁয়ায় শ্বাস নেওয়া এড়াতে নিজেদের জানালা বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছে বলে নিউজিল্যান্ড হেরাল্ড জানিয়েছে।

ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ডিস্ট্রিক্ট কমান্ডার পাইট বলেন, ‘এটি সকলের জন্য দুঃখজনক ঘটনা। যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রিয়জনদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কর্তৃপক্ষ জ্বলন্ত ভবনের ছাদ থেকে অন্তত পাঁচজনকে উদ্ধার করেছে এবং আগুন থেকে বাঁচতে ভবনের তৃতীয় তলা থেকে লাফ দেওয়ার পর একজন গুরুতর আহত হয়েছেন।

প্রধানমন্ত্রী হিপকিন্স মধ্যরাতের এই অগ্নিকাণ্ডকে টিভিএনজেডের কাছে ‘দুঃখজনক’ বলে বর্ণনা করেছেন এবং স্থানীয় দমকল কর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বলে এনজেড হেরাল্ড জানিয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ অবশ্য এখনও অজানা। তবে স্থানীয় মিডিয়া জানিয়েছে, আগুন ইচ্ছাকৃতভাবে জ্বালানো হয়েছিল কিনা তা তদন্ত করছে পুলিশ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa