Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হলো বাংলাদেশ
আন্তর্জাতিক

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হলো বাংলাদেশ

By Shamim RezaSeptember 3, 20212 Mins Read

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হলো বাংলাদেশ

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : এনডিবির প্রেসিডেন্ট মার্কোস ট্রয়ো বলেন, ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে সহযোগিতার যে সেতুবন্ধন রচিত হতে যাচ্ছে তা সমৃদ্ধির পথে বাংলাদেশের দুর্বার যাত্রাকে আরও শক্তিশালী করবে বলে আমি আশা করি।’

শেষ পর্যন্ত বহুল আলোচিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) সদস্য হলো বাংলাদেশ। বিশ্বের পাঁচ বৃহৎ উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে গড়া এনডিবি জানিয়েছে, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়েকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করেছে তারা।

এনডিবির বোর্ড অফ গভর্নরস নতুন সদস্য অন্তর্ভুক্তির বিষয়টিতে চূড়ান্ত অনুমোদন দেয় বলে বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২০ আগস্ট এনডিবির বোর্ড অফ গভর্নরসের সভায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার বিষয়টি চূড়ান্ত হয়।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক জোট ব্রিকসের উদ্যোগে ২০১৫ সালের ২১ জুলাই যাত্রা শুরু করে এনডিবি। সে সময় বলা হয়েছিল, এসব দেশে অবকাঠামো উন্নয়ন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নের ক্ষেত্রে বিশ্ব ব্যাংক ও আইএমএফের বিকল্প হয়ে উঠতে পারে এই ব্যাংকটি।

এনডিবির সূচনাতেই বাংলাদেশের যোগ দেয়ার বিষয়টি আলোচনায় উঠেছিল। তখন চীনের উদ্যোগে প্রস্তাবিত এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকে (এআইআইবি) যোগদানকে বেশি গুরুত্ব দিয়েছিল সরকার।

ব্রিকসের সদস্য রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতবছর ডিসেম্বরে এক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে বাংলাদেশকে এনডিবিতে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাতে ইতিবাচক সাড়া দেন।

বিষয়টি এগিয়ে নিতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে গত ১৫ জুলাই একটি বৈঠক হয় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের। এর ধারাবাহিকতায় ব্যাংকটির সর্বোচ্চ পর্যায় থেকে বাংলাদেশের যোগদানের বিষয়টি অনুমোদন করা হলো।

৫০ বিলিয়ন ডলারের প্রাথমিক মূলধন নিয়ে যাত্রা শুরু করা এনডিবি এখন ১০০ বিলিয়ন ডলারের তহবিল জোগাড় করেছে। এবারই প্রথম ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলোর বাইরের কোনো সদস্য রাষ্ট্রকে ব্যাংকটিতে যোগ দেয়ার সুযোগ দেয়া হলো।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের যোগদান উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন দিগন্তের উম্মোচন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ এবং অন্যান্য উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় বৈদেশিক সহায়তা লাভের ক্ষেত্রে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এনডিবির প্রেসিডেন্ট মার্কোস ট্রয়ো বলেন, ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে সহযোগিতার যে সেতুবন্ধন রচিত হতে যাচ্ছে তা সমৃদ্ধির পথে বাংলাদেশের দুর্বার যাত্রাকে আরও শক্তিশালী করবে বলে আমি আশা করি।’

প্রতিষ্ঠালগ্ন থেকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এ পর্যন্ত সদস্য রাষ্ট্রগুলোর ভৌত ও সামাজিক অবকাঠামো এবং নগর উন্নয়ন সংক্রান্ত ৮০টি প্রকল্পে প্রায় ৩০ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দিয়েছে। উদীয়মান বাজার অর্থনীতির কাতারে উন্নীত হতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তা বাংলাদেশে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa