Advertisement
জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ফরিদপুর-৪ আসনের এমপি মজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীর বিষয়ে আমি কিছু বলবো না, ওরা বঙ্গবন্ধু ও নেত্রীর পরিবারের লোক। উনার বিষয়ে নেত্রী চিন্তা করবেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু পরিবার হচ্ছে আমাদের আদর্শ। পরিবারের একজন অপরাধ করলে কি পুরো বঙ্গবন্ধু পরিবার দায়ী থাকবে? ওটাকে দায়ী করবেন না। শয়তান সব জায়গাই ও সব পরিবারেই আছে।

শুক্রবার সন্ধ্যায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে কটূক্তি করার প্রতিবাদে বসুরহাট রূপালী চত্বরে একরাম বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে আবদুল কাদের মির্জা এসব কথা বলেন।

এদিকে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বহিষ্কার না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচী ও ধর্মঘটের ঘোষণা দিয়েছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

তিনি বলেন, অনেক দিন অপেক্ষা করেছি। কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে বসুরহাট বঙ্গবন্ধু ম্যুরাল থেকে আমাদের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছিলাম। আমরা কি বিচার পেয়েছি? একরাম চৌধুরী মাতাল অবস্থায় আমাদের নেতা বীর মুক্তিযোদ্ধা মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে চরম কটূক্তি করেছেন।

মেয়র কাদের মির্জা, এমপি একরামুল করিম চৌধুরীকে দল থেকে বহিষ্কার, জেলা কমিটি বাতিল ও নোয়াখালীর অপরাজনীতি অনিয়ম দুর্নীতি বন্ধ না হওয়া পর্যন্ত তিনি বসুরহাট বঙ্গবন্ধু ম্যুরালে লাগাতার অবস্থান ধর্মঘট অব্যাহত রাখবেন বলেও ঘোষণা দেন। একরাম গরীব স্কুল, নোবিপ্রবির পিয়ন থেকে পাঁচ লাখ টাকা নিয়েছে। এগুলো যদি মিথ্যা হয়, গোয়েন্দা সংস্থার লোকজনকে অনুরোধ করবো আপনারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, সাবেক ছাত্রনেতা মাহবুবুর রশিদ মঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি গোলাম ছরওয়ার, সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মিন্টু, সাবেক ছাত্রলীগ নেতা ও চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম তানভীর, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিন মুন্নাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Youtube video

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.