
দেশটির দক্ষিণ আইসল্যান্ডের ওয়ানাকা শহরের একটি উদ্ধারকারী দল সম্প্রতি মরদেহটি উদ্ধার করে বলে সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে।
১৯৭৮ সালের ডিসেম্বর মাসে পর্বতারোহী টেরি জর্ডান তার সহযাত্রী মার্ক ওয়েনস্টেইনের সঙ্গে পাহাড়ে উঠতে গিয়ে নিখোঁজ হন।
যদিও যুক্তেরাষ্ট্রে অধ্যয়নরত নিউজিল্যান্ডের নাগরিক মার্ক ওয়েনস্টেইনকে সেসময় দক্ষিণ-পশ্চিম পর্বত এলাকা থেকে মৃত উদ্ধার করা হয়। তার পাশে দু’টি ব্যাগপ্যাকও পাওয়া যায়।
এর মধ্যে একটি ব্যাগ অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা থেকে আসা জর্ডানের বলে ধারণা করা হয়। যে পাশের একটি খাঁদে পড়ে গেছে অথবা বরফের নিচে চাপা পড়তে পারে বলে অনুমান করা হয়।
জর্ডান একজন ভূতত্ত্ববিদ, যিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত ছিলেন। অন্যদিকে ওয়েনস্টেইন ওই বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ববিদ্যায় প্রথমবর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী ছিলেন।
মাউন্ট অ্যাসপিরিং টাইটিটিয়া নামেও পরিচিত। এটি নিউজিল্যান্ডের দীর্ঘতম পর্বতগুলোর একটি। যার দৈর্ঘ্য ৩ হাজার ৩৩ মিটার (৯ হাজার ৯৫০ ফুট)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



