আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্তঃসত্ত্বা মেয়েকে বিক্রি করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছেন বাবা-মা ও কিশোরীর প্রেমিক। ভারতের গুজরাটের ভদোদরার শিনোর তালুকা এলাকায় ঘটনাটি ঘটেছে। পরে ওই কিশোরীর বাবা-মা ও প্রেমিককে শিশু পাচার আইনে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার পর তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, ১৭ বছর বয়সী সেই কিশোরীর সঙ্গে সম্পর্ক ছিল এক যুবকের। পরবর্তীতে অবৈধ সম্পর্কের জেরে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ৫০ হাজার টাকায় কিশোরীকে বেঁচে দেয় তার বাবা-মা ও সেই প্রেমিক।
পুলিশ বলছে, কিশোরীকে বেঁচে দেওয়ার পর এক আত্মীয় ওই কিশোরীর বাবাকে বলেন, অনেক কম টাকায় মেয়েকে বেঁচে দিয়েছ। যেহেতু সে কিশোরী, তাই অন্ততপক্ষে পাঁচ লাখ টাকায় বেঁচা উচিত ছিল।
এরপরই ওই কিশোরীর বাবা যার কাছে মেয়েকে বিক্রি করেছিলেন, তার কাছ থেকে অতিরিক্ত টাকা চাইতে শুরু করেন। অবশ্য সেই টাকা আদায়ের আগেই পুলিশের জালে ধরা পড়ে যান সবাই।
iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.