Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘নিজের সবটুকু সামর্থ্য নিয়ে আফগানিস্তানের জনগণের পাশে রয়েছে ইরান’
আন্তর্জাতিক

‘নিজের সবটুকু সামর্থ্য নিয়ে আফগানিস্তানের জনগণের পাশে রয়েছে ইরান’

By জুমবাংলা নিউজ ডেস্কজানুয়ারি 27, 2022Updated:জানুয়ারি 27, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: ইরান বিগত ৪০ বছরে নিজের সবটুকু সামর্থ্য নিয়ে আফগানিস্তানের জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি গতকাল (বুধবার) নিরাপত্তা পরিষদে আফগানিস্তান বিষয়ক এক বৈঠকে একথা জানান। তিনি বলেন, এটি আফগানিস্তান বিষয়ক ইরানের রাষ্ট্রীয় নীতি যার প্রতি সর্বোচ্চ নেতার পূর্ণ সমর্থন রয়েছে। খবর পার্সটুডে’র।

‘নিজের সবটুকু সামর্থ্য নিয়ে আফগানিস্তানের জনগণের পাশে রয়েছে ইরান’
মাজিদ তাখতে রাভানচি
Advertisement

তিনি আফগানিস্তানের নজিরবিহীন মানবিক সংকটের কথা উল্লেখ করে বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী আফগানিস্তানর দুই কোটি ৪০ লাখেরও বেশি মানুষের এখন মানবিক ত্রাণ সহায়তা প্রয়োজন।

ইরান এখন পর্যন্ত আফগানিস্তানে খাদ্য, ওষুধ ও চিকিৎসা সামগ্রীসহ শত শত টন ত্রাণ পাঠিয়েছে জানিয়ে তাখতে রাভাঞ্চি বলেন, তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পরও দেশটির জনগণের কথা ভেবে ইরান নিজের সীমান্ত খোলা রেখেছে এবং দু’দেশের মধ্যকার বাণিজ্যিক লেনদেন চালু রেখেছে।

আফগানিস্তান থেকে ইরান অভিমুখী শরণার্থীদের ঢল প্রসঙ্গে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি বলেন, গত বছরের আগস্ট মাসে তালেবান ক্ষমতায় আসার পর থেকে প্রতিদিন কয়েক হাজার আফগান নাগরিক ইরানে প্রবেশ করছে। এ অবস্থায় ইরানের ওপর আমেরিকার নিপীড়নমূলক নিষেধাজ্ঞার কারণে নানারকম অসুবিধা সত্ত্বেও আফগান শরণার্থীদের সব রকম সেবা ও সহায়তা দিয়ে যাচ্ছে তেহরান।

তিনি বলেন, এমনকি করোনাভাইরাসের টিকা দেয়ার ক্ষেত্রেও আফগান শরণার্থীদের সঙ্গে কোনো বৈষম্য করা হয়নি বরং তাদেরকে বিনামূল্যে এই টিকার আওতায় আনা হয়েছে।

তিনি ইরানে অবস্থানরত লাখ লাখ আফগান শরণার্থীকে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, মার্কিন নিষেধাজ্ঞার মুখে থাকা ইরানের একার পক্ষে এসব শরণার্থীকে অনির্দিষ্টকালের জন্য সেবা দিয়ে যাওয়া সম্ভব হবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026
কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুন 19, 2026
জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

জুন 19, 2026
Latest News
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

হচ্ছে না

হচ্ছে না পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

অবরোধ

ইরানের নৌপথ থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa