Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক নিরঙ্কুশ জয়ের পরেও বড় চ্যালেঞ্জের মুখে জেসিন্ডা
আন্তর্জাতিক

নিরঙ্কুশ জয়ের পরেও বড় চ্যালেঞ্জের মুখে জেসিন্ডা

By Hasan MajorOctober 19, 20202 Mins Read

নিরঙ্কুশ জয়ের পরেও বড় চ্যালেঞ্জের মুখে জেসিন্ডা

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন ও তার দল লেবার পার্টি। ১৯৯৩ সালের পর এই প্রথম কোনো একটি দল সংখ্যাগরিষ্ঠতায় একক সরকার গঠন হতে যাচ্ছে। তবে এই ঐতিহাসিক জয়ই তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন রাজনৈতিক কলাম লেখক জোশ ভ্যান ভিন।

পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে ৬১টির বেশি আসনে জয়লাভ করে একক সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। করোনাভাইরাস মহামারির মোকাবেলায় জেসিন্ডার সাফল্যই বিরাট ব্যবধানে জয়লাভের প্রধান কারণ হিসেবে কাজ করেছে। এর আগে এক মেয়াদের বেশি দায়িত্ব পাবেন না, তাকে ঘিরে এমন ধারণাও প্রচলিত ছিল।

প্রথম মেয়াদে তিনি গ্রিনস ও নিউজিল্যান্ড ফার্স্ট পার্টির সঙ্গে যৌথভাবে সরকার গঠন করেন। এবার সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ায় একক সরকার গঠন করতে পারবেন। তবে তিনি কী সিদ্ধান্ত নিবেন, সেটিই দেখার বিষয়। কেননা, ঐক্যমত ও সমঝোতার জন্য তার নেতৃত্ব প্রশংসিত।

নিউজিল্যান্ডের মিশ্র সদস্য আনুপাতিক ব্যবস্থা (এমএমপি) অনুযায়ী ভোটারদের দুটি ভোট দিতে হয়। একটি নিজের পছন্দের দলকে, অন্যটি নির্বাচনী আসনের পছন্দের প্রার্থীকে। সংখ্যাগরিষ্ঠ ভোট পেলেও একক সরকার গঠন এই ব্যবস্থার পরিপন্থী, এটিও জেসিন্ডা আরডার্নের বিবেচনায় থাকবে।

২০২০ সালের নির্বাচনের ফলাফল একটি ব্যতিক্রমী ঘটনা এবং দেশটির ভবিষ্যত রাজনৈতিক ব্যবস্থা এর মাধ্যমে প্রভাবিত হবে না, এমন সম্ভাবনাই বেশি। সামনের নির্বাচনে জয়লাভের জন্য লেবার পার্টিকে আবারও গ্রিনস কিংবা অন্য কোনো দলের ওপর নির্ভর করতে হতে পারে। দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য গ্রিনসের সঙ্গে যৌথভাবে সরকার গঠন করতে পারেন জেসিন্ডা আরডার্ন। তবে তিনি এখনো এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি।

নির্বাচনী প্রচারণায় নীতি সংস্কার ও নতুন নীতি প্রণয়নের প্রতিশ্রুতি দেয় লেবার পার্টি। ২০১৭ সালে জেসিন্ডা আরডার্ন পরিবর্তন বয়ে আনার সরকার পরিচালনার প্রতিশ্রুতি দেন। তবে এই অঙ্গীকার পূরণে পুরোপুরি সফল হননি তিনি। তার নেতৃত্বাধীন সরকারের শাসনামলেই শিশু দারিদ্র্য ও গৃহহীনতার হার বৃদ্ধি পেয়েছে। যদিও সামাজিক ন্যায়বিচারের ধারণা অনুযায়ী মনে করা হয়, জেসিন্ডা তার কিছু রক্ষণশীল নীতির কারণেই কাঠামোগত বৈষম্য নিয়ে কাজ করবে- এমন মৌলিক নীতি গ্রহণ করতে অপারগ।

তার কিছু রক্ষণশীল নীতির কারণেই নিউজিল্যান্ডের বিপুল সংখ্যক জনগণ বামপন্থী লেবার পার্টিকে ভোট দিয়েছে। তবে অগণিত মধ্যবিত্ত ভোটার ও দরিদ্র জনগোষ্ঠীর সকল দাবি-দাওয়া পূরণ বেশ কঠিন হবে। নির্বাচনী প্রচারণার সময় গ্রিনসের প্রস্তাবিত সম্পদের করের নীতি জেসিন্ডা বাতিল করে দেন, এ ঘটনায় তার অনেক প্রগতিশীল সমর্থকেরা ক্ষুব্ধ হয়।

২০২০ সালের বেশিরভাগ সময় কোভিড-১৯ মোকাবেলায় ব্যস্ত ছিল নিউজিল্যান্ড। দেশটির ৫ মিলিয়ন জনগোষ্ঠীকে একত্রিত করে এই জয়লাভ জেসিন্ডার অসাধারণ দক্ষতার পরিচয়। তবে মহামারির পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসায়, বেকারত্ব ও আবাসন সুবিধার মতো বিষয়গুলো আবারও সামনে এসেছে। ভোটাররা আশা করছেন, জেসিন্ডা আরডার্ন এই সমস্যাগুলো সমাধান করবেন; তবে কাজটি খুব একটা সহজ হবে না। সূত্র: বিবিসি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

July 16, 2026
IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

July 16, 2026
ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

July 16, 2026

Latest News

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa