09689c26-sisi

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : ক্ষমতা দখলের পর থেকে মিসরে সব ধরনের গণবিক্ষোভ নিষিদ্ধ করেছিলেন সামরিক শাসক আবদেল ফাত্তাহ আল-সিসি। ২০১৩ থেকে ২০১৯। ৬ বছর নেহায়েত কম সময় নয়। মোটামুটি বড় ধরনের চ্যালেঞ্জে পড়তে হয়নি তাকে। তবে গত শুক্রবার থেকে নীরবতা ভেঙে বিক্ষোভে ফেটে পড়েছেন মিসরীয়রা। তারা স্লোগান দিতে থাকেন, ‘সিসি, তুই ক্ষমতা ছাড়’।

এমন একসময় মিসরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে, যখন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। কিন্তু সিসির নিউ ইয়র্ক সফর নিয়ে আল-জাজিরার সাংবাদিক আহমেদ মনসুর জানালেন আরেক কথা। তার মতে, স্বৈরশাসক সিসি জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাননি । তিনি মিশর থেকে নিউইয়র্ক গিয়েছেন ঠিকই, তবে তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য।

গণমাধ্যমের ঘনিষ্ঠ সূত্রের বরাতে আহমদ মনসুর জানান, সিসি মূলত বাইরে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ ও আশ্রয় অনুসন্ধান করতে গিয়েছেন। মিসরীয় জনগণ দীর্ঘদিনের ভয় ও বাধা ভেঙে তার পতনের দাবিতে রাস্তায় নেমে আসার বিষয়টি তিনি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন।

মিসরের পরিস্থিতি কোনদিকে গড়াবে তা এখনো স্পষ্ট নয়। দীর্ঘদিনের অবরুদ্ধ পরিস্থিতি মিসরীয় জনগণের মনে সিসির বিরুদ্ধে যে ক্ষোভ তৈরি করেছে তা যেকোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.