Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা নির্বাচকরা মিথ্যা কথা বললে আমার কী বলা উচিত: মাশরাফি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

নির্বাচকরা মিথ্যা কথা বললে আমার কী বলা উচিত: মাশরাফি

By Saiful Islamমার্চ 27, 20212 Mins Read

নির্বাচকরা মিথ্যা কথা বললে আমার কী বলা উচিত: মাশরাফি

Advertisement
স্পোর্টস ডেস্ক : চলতি বছরের শুরুর দিকে কোনো আলোচনা ছাড়াই জাতীয় দল থেকে বাদ দেয়া হয় দেশের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে। দল থেকে বাদ পড়ার পর বোর্ডের বেশ কয়জন দায়িত্বশীল ব্যক্তি এমন কিছু মন্তব্য করেন যা ছিল বানোয়াট।

এ ব্যাপারে দেশের প্রথমসারির একটি অনলাইন পোর্টালকে দেয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেন, আমাকে যখন দল থেকে বাদ দেয়া হলো তখন মিডিয়া আমার বক্তব্য জানতে চেয়েছিল। আমি তখন স্রেফ বলেছি যে, এটা পেশাদার সিদ্ধান্ত পেশাদারভাবেই দেখছি। কিন্তু পরের ১৫ থেকে ৩০ দিনের মধ্যে আমি দেখলাম, বিসিবির একেকজন একেকরকম মন্তব্য করছেন। উনাদের সত্যি কথাটা বললে সমস্যা ছিল না।

মাশরাফির বাদ পড়া নিয়ে সেই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ফিটনেসের কথা চিন্তা করলে ওর বাদ পড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা ওর সার্ভিস একটা সিরিজে পেয়ে পরের সিরিজে পাব কিনা সেই অনিশ্চয়তায় আছি। তিনটা পেসার নিতে গেলে কাকে বাদ দেব? মাশরাফি দলে থাকলেও একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা খুব কম। আসলে আমাদের এখন সামনের সিরিজ-টুর্নামেন্টগুলো মাথায় রেখে এগোতে হচ্ছে।

বিসিবি সভাপতির সেই বক্তব্য নিয়ে মাশরাফি বলেন, মাশরাফি কখনও ফিটনেস টেস্টে ফেল করেছে কিনা দেখেন। কিংবা বলতে পারত যে, মাশরাফির ফিটনেস টেস্ট এখন আবার নাও। সেটা না নিয়ে আপনি বলছেন যে, মাশরাফি ফিটনেসে ফেল করবে! এটা তো আমার জন্য অপমানজনক।

মাশরাফিকে বাদ পড়া নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, আগামী বিশ্বকাপের কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত। বিষয়টি মাশরাফিকেও জানানো হয়েছে।

এ ব্যাপারে মাশরাফি বলেন, দল ঘোষণার সময় নান্নু ভাই বলেছেন যে, মাশরাফিকে জানানো হয়েছে। খুব স্বাভাবিকভাবে মিথ্যা কথা বললেন। তারপর দেখলাম সহকারী নির্বাচক সুমন ভাইও একই কথা বলছেন। আমার এখন কী বলা উচিত! আমাকে বাদ দিয়েছে, এটা নিয়ে প্রশ্ন নেই। বাদ দেওয়ার পর আপনারা যে জিনিস প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন যে, ২০২৩ বিশ্বকাপ সামনে রেখে নতুনদের সুযোগ দেওয়া, এটা খুবই যৌক্তিক। আমিও এখানে একমত। আমি তো ক্যারিয়ারের শেষদিকে। কিন্তু এটা অপ্রত্যাশিত যে, এই যুক্তির সঙ্গে পরে উনারা এসব জড়িয়ে দিলেন- ‘তাকে জানানো হয়েছে… তার ফিটনেসে সমস্যা।’

বিসিবি কর্তাব্যক্তিদের এমন বক্তব্য নিয়ে মাশরাফি আরও বলেন, মিডিয়ায় এসব দেখে আমার মনে হলো- লোকের কাছে সত্যটা যাচ্ছে না এবং একপক্ষই কেবল বলে যাচ্ছে। নান্নু ভাই ও সুমন ভাইকে আমি এটা আগেই বলে রেখেছি, এখন আমি কথা বলছি না। তবে মিডিয়া আমাকে প্রশ্ন করলে সত্যটা কিন্তু কোনো না কোনো দিন বলব। আমি নান্নু ভাইকেও ফোন করেছিলাম। উনি বললেন, মিডিয়ায় আমি বলেছি- তোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে কথা হয়েছে। কিন্তু আপনিও জানেন, আমিও জানি, মিডিয়ায় নান্নু ভাই সৌজন্য সাক্ষাতের কথা বলেননি। বলেছেন যে জানানো হয়েছে। এটা তো পুরোপুরি মিথ্যা কথা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

জুন 20, 2026
রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

জুন 19, 2026
হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

জুন 19, 2026

Latest News

Ancelotti-And-Neymar

নেইমারকে নিয়ে মহা-সুখবর দিলেন আনচেলত্তি

রেনশ

‘আমার বোলিং ভালো না বলেছিল’ বাংলাদেশকে খোচা রেনশর

হাকিমি

ধর্ষণ মামলায় বিচারমুখী পিএসজি তারকা আশরাফ হাকিমি

স্কটল্যান্ড

মরক্কোর বিপক্ষে ইতিহাস গড়ার সুযোগ স্কটল্যান্ডের

BD

শেষ দিকে পথ হারিয়ে বাংলাদেশের হার, সিরিজ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপ

ব্রাজিল বনাম হাইতি বিশ্বকাপ ম্যাচ অনলাইনে দেখবেন যেভাবে

ফুটবল

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ইতিহাসের প্রাচীনতম ফুটবল

সিরিজ

লিটন-তাসকিন ছাড়াই জিম্বাবুয়ে সিরিজ, এলপিএলে খেলবেন পাঁচ টাইগার

ম্যানুয়েল নয়্যার

বিশ্বকাপের মাঝেই অবসরের ঘোষণা দিলেন নয়্যার

ইতিহাস

কাতারকে ৬ গোলে হারিয়ে ইতিহাস কানাডার, ড্রেসিংরুমে ছুটে গেলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa