
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মর্দানায় নিজ বাসভবনে তিনি মারা যান (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মৃতের চাচা মফিজ উদ্দিন মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসন্ন ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে উটপাখি প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে আবদুস সালাম। এর আগে দুইবারের মতো কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান জানান, শিবগঞ্জ পৌরসভার নির্বাচনে ৯নং ওয়ার্ডে ভোটগ্রহণ স্থগিত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



