জুমবাংলা ডেস্ক: ভোটের মাঠে হেরে দুই বছর আগে দেওয়া কম্বল ফেরত নেওয়ার অভিযোগ উঠেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রমেছা খানমের বিরুদ্ধে।

অভিযোগের বিপরীতে জানা যায়, প্রায় দুই বছর আগে শীতের সময় উপজেলার আকুয়া গ্রামের মকবুল হোসেন, অনু মিয়া, সংকু ও বংকুকে একটি করে কম্বল দেন তৎকালীন সংরক্ষিত নারী ইউপি সদস্য রমেছা খানম। তিনি যাদের কম্বল দিয়েছিলেন তারা এ নির্বাচনে বিজয়ী প্রার্থী জোসনা বেগমের প্রতিবেশী। নির্বাচনে পরাজিত হওয়ায় রমেছা খানম তাদের কাছ থেকে ওই কম্বলগুলো ফেরত নিয়ে গেছেন।

ভুক্তভোগী মকবুল হোসেন জানান, আমাদের চার ভাইকে চারটি কম্বল দিয়েছিলেন রমেছা খানম। নির্বাচনে আমাদের পাশের বাড়ির প্রার্থী জোসনা বেগমের পক্ষে কাজ করি। জোসনার পক্ষে কাজ করার কারণে রমেছা খানম কম্বলগুলো ফেরত নিয়ে গেছেন।

অনু মিয়া জানান, রমেছা খানম যে কাজটি করলেন তা এলাকাবাসী দেখেছেন। গরিবের প্রতি তার অবিচার আগে থেকেই। এ জন্যই তার পক্ষে নির্বাচন করিনি। এ কারণে তিনি সকালে এসে সব কম্বল নিয়ে গেছেন।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য রমেছা খানম জানান, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা। বিরোধীরা এখন আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো শুরু করেছেন।

Advertisement

এর আগে রবিবার (২৮ নভেম্বর) ইউপি নির্বাচনে সহদেবপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পরাজিত হন সাবেক সদস্য রমেছা খানম। নির্বাচিত হন জোসনা বেগম।

এদিকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয়জয়কার হয়েছে। ১০টি ইউনিয়নের মধ্যে ৯টিতে নৌকা এবং একটিতে বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। গতকাল রবিবার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কেন্দ্র থেকে বেসরকারি ফলাফলে জানা যায়, নারান্দিয়া ইউনিয়নে মাসুদ তালুকদার ( নৌকা), দশকিয়া ইউনিয়নে আব্দুল মালেক ভুঁইয়া ( নৌকা), সল্লা ইউনিয়নে আব্দুল আলিম ( নৌকা), কোকডহরা ইউনিয়নে নূরুল ইসলাম (নৌকা), সহদেবপুর ইউনিয়নে মোখলেছুর রহমান খান ফরিদ ( নৌকা), নাগবাড়ী ইউনিয়নে আব্দুল কাইয়ুম বিপ্লব (নৌকা), গোহালিয়াবাড়ী ইউনিয়নে আব্দুল হাই আকন্দ (নৌকা), দুর্গাপুর ইউনিয়নে স্বতন্ত্র সিরাজুল ইসলাম (আওয়ামী লীগ বিদ্রোহী), বল্লা ইউনিয়নে ফরিদ খান (নৌকা) এবং পাইকড়া ইউনিয়নে আজাদ হোসেন (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

এদিকে সহদেবপুর ইউনিয়নে স্বতন্ত্র দুই প্রার্থী মাসুদুর রহমান বালা এবং আইয়ুব আলী বিভিন্ন অভিযোগে দুপুরেই ভোট বর্জন করেন। নাগবাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মাকসুদুুর রহমান সিদ্দিকী মিল্টন তার ফেসবুকে নির্বাচনের বিভিন্ন অনিয়ম ও বাধা তুলে ধরে স্ট্যাটাস দিয়েছেন। এ ছাড়া ভোটের সার্বিক পরিস্থিতি ভালো ছিল।

কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার বলেন, নৌকা মানেই উন্নয়ন। তাই জনগণ উন্নয়নের স্বার্থে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসান বলেন, টাঙ্গাইলের ৩টি উপজেলার ২৪টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায় আজ ভোট অনুষ্ঠিত হয়। ভোটাররা অবাধ ও সুষ্ঠুভাবে তাদের ভোট প্রদান করেন।

পিরোজপুরে নৌকার প্রার্থী পেল ১২০ ভোট!

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.