
বিকাল ৪টার মধ্যে আপের আসন সংখ্যা যেখানে ৬২-তে গিয়ে ঠেকে। সেখানে কমতে কমতে বিজেপির আসন সংখ্যা এসে ঠেকে আটে। দিল্লিতে বড় ব্যবধানেই জিতে ক্ষমতায় ফিরতে চলেছে কেজরিওয়াল সরকার, ধরাশায়ী হয়েছে বিজেপি।
ভারতের রাজধানীর ভোটের ফল স্পষ্ট হওয়ার পরই টুইটারে কেজরিকে অভিনন্দন জানালেন মোদি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পাল্টা টুইট করলেন দিল্লির মুখ্যমন্ত্রীও। দিল্লিতে জয়ের অভিনন্দন জানিয়ে টুইটারে কেজরির উদ্দেশে মোদি লিখেছেন, আপ ও অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের জন্য ধন্যবাদ। দিল্লিবাসীর আকাঙ্ক্ষা পূরণে অনেক শুভেচ্ছা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



