Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপাপ্ত মুকেশের প্রাণভিক্ষার আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

আজ শুক্রবার (১৭ জানুয়ারী) রাষ্ট্রপতির আছে আবেদন পাঠালে তিনি তা খারিজ করে দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছিলেন অভিযুক্ত মুকেশ সিং। রাষ্ট্রপতি তাঁর এ আবেদন খারিজ করে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুদণ্ড কার্যকরের নতুন পরোয়ানা জারি হয়।

‘নির্ভয়া’ ধর্ষণ ও হত্যায় দোষী সাব্যস্ত চার আসামির মৃত্যুদণ্ড আগামী ১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৬টায় কার্যকরের আদেশ দেওয়া হয়েছে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য অভিযুক্তরা হলেন বিনয় শর্মা, অক্ষয় কুমার সিং ও পবন গুপ্ত।

উল্লেখ্য, ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ২৩ বছরের নির্ভয়াকে ধর্ষণ ও ভয়াবহ নির্যাতন করেছিল ছয় অভিযুক্ত। ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে মারা যায় নির্ভয়া। অভিযুক্ত ৬ জনকেই পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু বিচার প্রক্রিয়া চলাকালীনই তিহাড় জেলে আত্মহত্যা করেন রাম সিংহ। অন্য অভিযুক্ত অপরাধের সময় ছিল নাবালক। জুভেনাইল জাস্টিস বোর্ড তাকে সর্বোচ্চ তিন বছর হোমে রেখে সংশোধনের নির্দেশ দেয়। সেই সাজার মেয়াদ শেষে ছাড়াও পেয়ে গিয়েছে তখনকার সেই নাবালক।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.